বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ফিফা সভাপতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

মেক্সিকোর অন্যতম দুর্ধর্ষ মাদকচক্র- জলিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা দেশটির সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশটিতে চরম অরাজকতা শুরু হয়েছে। বিশেষ করে বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারা এই সহিংসতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের সফল আয়োজন নিয়ে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। খবর আল জাজিরা।

ছবি: সংগৃহীত
মাদক সম্রাটের মৃত্যুকে কেন্দ্র করে কার্টেল সদস্যরা মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে ২০টিতেই তাণ্ডব চালিয়েছে। রাস্তা অবরোধ, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারি হিসেবে এই অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। পর্যটন কেন্দ্র পুয়ের্তো ভালার্তায় পুড়ে যাওয়া গাড়ির স্তূপ দেখে স্থানীয় বাসিন্দারা একে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন।

কলম্বিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, আমি মেক্সিকোর প্রস্তুতি নিয়ে খুবই আশ্বস্ত, সব কিছু ঠিক আছে। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হতে যাচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবামও ফুটবল ভক্তদের আশ্বস্ত করে বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং বিশ্বকাপে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। জলিস্কো রাজ্যের গভর্নর পাবলো লেমুস সোজা জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা শঙ্কায় গুয়াদালাহারাকে আয়োজক শহর থেকে বাদ দেয়ার কোনো প্রশ্নই ওঠে না।

গুয়াদালহারা স্টেডিয়াম                                                                                                             ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি আশাবাদী হলেও পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের দুশ্চিন্তা লুকাতে পারেনি। ২৯ মার্চ মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় একটি প্রীতি ম্যাচে তাদের দল অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশটি। পর্তুগাল কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে মেক্সিকোর জাতীয় দলের কোচ হাভিয়ের আগুইরে জানিয়েছেন, সব পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই বিশ্বকাপে গুয়াদালাহারা শহরটি চারটি গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করবে। এর মধ্যে উরুগুয়ে বনাম স্পেনের মতো হাই-ভোল্টেজ ম্যাচও রয়েছে। এছাড়া মার্চের শেষে বিশ্বকাপের শেষ দুটি দল নির্ধারণের প্লে-অফ টুর্নামেন্টটিও এই শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেক্সিকো সিটি এবং মনটেরি, অন্য দুটি আয়োজক শহর অবশ্য সাম্প্রতিক এই সহিংসতা থেকে মুক্ত ছিল।

ছবি: সংগৃহীত
সহিংসতার কারণে ঘরোয়া লিগের ম্যাচ স্থগিত করতে হলেও মেক্সিকো সরকার ও ফিফা উভয়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি নিরাপদ বিশ্বকাপের বার্তা দিতে সচেষ্ট। বুধবার মেক্সিকো-আইসল্যান্ডের প্রীতি ম্যাচটির দিকে এখন সবার নজর থাকবে, যা থেকে দেশটির বর্তমান নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র মিলবে।

এআরএস
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
নিউইয়র্ক জার্সি স্টেডিয়ামে গ্যালারির গগনবিদারী চিৎকারে আর উল্লাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-স্পেন মেগা ফাইনাল। ম্যাচের শুরুতেই আক্রমণে গিয়ে এগিয়া যাওয়ার সুযোগ...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর