কয়েক ঘণ্টায় শেষ আর্জেন্টিনার ম্যাচ টিকিট!

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একনজর দেখার উন্মাদনা আবারও আকাশ ছুঁয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার বিপক্ষে আলবেসেলেস্তেদের প্রীতি ম্যাচ। সেই ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট সোমবার অনলাইনে ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ‘সোল্ড আউট’ অর্থাৎ সব টিকেট নিমিষেই বিক্রি হয়ে গেছে!

বিকেল গড়াতে না গড়াতেই গ্যালারির আসন বিশিষ্ট সব টিকিটও শেষ; অর্থাৎ লিওনেল স্কালোনির শিষ্যদের বিশ্বকাপের রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে গ্যালারিতে তিল ধারণের জায়গা থাকবে না।

সকাল ১০টায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর দুপুর পেরোনোর আগেই ফুরিয়ে যায় সাধারণ টিকিটগুলো, যার দাম ছিল প্রাপ্তবয়স্কদের জন্য ৯০ হাজার পেসো এবং শিশুদের জন্য ২৫ হাজার পেসো।

অন্যদিকে, দেড় লাখ থেকে প্রায় পাঁচ লাখ পেসোর দামি টিকিটগুলো বিক্রি হতে কিছুটা সময় নিলেও শেষ পর্যন্ত সেগুলোও আর অবশিষ্ট নেই। যদিও আগের কিছু ম্যাচের তুলনায় চাহিদার পারদ এবার শিখরে পৌঁছায়নি, তবে যুক্তরাষ্ট্রে ওড়ার আগে নিজ দেশে লিওনেল মেসিদের শেষবারের মতো দেখার টান আর্জেন্টাইনদের টেনে এনেছে টিকিট কাউন্টারে।

মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়েই ঘরের মাঠে টানা দুটি ম্যাচের যাত্রা শুরু হবে। এরপর মঙ্গলবার একই সময়ে একই ভেন্যুতে জাম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই দ্বিতীয় ম্যাচের টিকিট এখনো বাজারে ছাড়া হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেখানেও টিকিটের জন্য এমনই কাড়াকাড়ি শুরু হবে।

এআরএস
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর