বিশ্বকাপের আগে জার্মানির বড় ধাক্কা, ইনজুরিতে ন্যাব্রি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে অ্যাডাক্টর ইনজুরির কবলে পড়েছেন জার্মান তারকা সার্জ ন্যাব্রি। ধারণা করা হচ্ছে, এই চোটের কারণে তিনি শুধু বায়ার্নের হয়ে মৌসুমের বাকি অংশই নয়, বরং ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন।

শনিবার বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অনুশীলনের সময় ন্যাব্রি তার ডান উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট পেয়েছেন। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই অ্যাটাকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল এবং ১২টি অ্যাসিস্টের মাধ্যমে তিনি দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন।

বায়ার্ন স্কোয়াডে হ্যারি কেন, মাইকেল ওলিস এবং লুইস দিয়াজের পর সরাসরি গোল অবদানে (২২টি) ন্যাব্রিই ছিলেন অন্যতম সেরা পারফর্মার। অথচ এমন এক সময়ে তিনি ছিটকে গেলেন যখন বায়ার্ন বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার দ্বারপ্রান্তে।

জার্মানির জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান ন্যাব্রির এই ইনজুরিকে ‘বিটার নিউজ’ বা অত্যন্ত তিতা খবর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মৌসুমের এই পর্যায়ে এসে এমন খবর সত্যিই খুব কষ্টের, যেখানে সামনেই অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং আমি তাকে বলেছি যে জাতীয় দলের সবাই তার পাশে আছে। নাগেলসম্যান আরও যোগ করেন, ন্যাব্রি যেন দ্রুত মাঠে ফিরতে পারেন সে জন্য তাকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ হিসেবে রয়েছে কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। মূল টুর্নামেন্ট শুরুর আগে ফিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে ন্যাব্রির মতো একজন অভিজ্ঞ এবং ফর্মে থাকা ফরোয়ার্ডকে হারানো জার্মানির আক্রমণভাগের শক্তিতে বড় ঘাটতি তৈরি করতে পারে।

আপাতত বায়ার্ন মিউনিখ এবং জার্মানি- উভয় শিবিরই প্রার্থনা করছে যেন ন্যাব্রির সুস্থতা আশাতীত দ্রুত হয়। তবে বর্তমান অবস্থা অনুযায়ী, বিশ্বকাপে তার মাঠে নামা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে।

তথ্যসূত্র: বেইন স্পোর্টস

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর