আমেরিকায় বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত ইরান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

চলমান যুদ্ধ আর ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও ফুটবলের জাদুতে কি তবে বরফ গলবে? আমেরিকা ও ইসরায়েলের সাথে সংঘাতের আবহে ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা কাটিয়ে তেহরান সোজা জানিয়ে দিয়েছে- তারা প্রস্তুত।

বুধবার সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি নিশ্চিত করেছেন, ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় দলের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা ও প্রস্তুতির কাজ গুছিয়ে এনেছে। যুদ্ধের দামামা ছাপিয়ে এখন তিব্বতি বাঘদের লক্ষ্য উত্তর আমেরিকার মাঠ।

গত ১৬ এপ্রিল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বেশ কড়া সুরেই জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে খেলছে। তার মতে, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। তিনি বলেন, ইরানি ফুটবলাররা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে এবং তারা খেলতে চায়।

আমেরিকা ও ইসরাইলের সাথে ইরানের চলমান যুদ্ধ থাকলেও ফিফা স্পষ্ট করেছে, তেহরানের বিশ্বকাপ যাত্রায় তারা কোনো বাধা বরদাশত করবে না।

মজার বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চ মাসে ইরানি দলকে স্বাগত জানানোর কথা বললেও এক অদ্ভুত ‘উদ্বেগ’ প্রকাশ করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, খেলোয়াড়দের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা করলে তাদের এই টুর্নামেন্টে আসা কতটা সমীচীন হবে।

তবে ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারিকে খুব একটা পাত্তা না দিয়ে ইরান তাদের সূচি অনুযায়ী এগোচ্ছে। গ্রুপ ‘জি’-তে থাকা ইরানের তিনটি ম্যাচই আমেরিকায়, দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। অ্যারিজোনার টাসকনে হবে তাদের বেস ক্যাম্প।

ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে এক সময় ইরান বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছিল। এমনকি তারা ফিফার কাছে তাদের ম্যাচগুলো আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার অনুরোধও করেছিল। কিন্তু ফিফা সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।

৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর এবং ইসলামাবাদে কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শান্তি আলোচনা শেষ হওয়ার প্রেক্ষাপটে, ইরানের এই বিশ্বকাপ প্রস্তুতি বেশ তাৎপর্যপূর্ণ।

সব মিলিয়ে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই মহাযজ্ঞে ইরান অংশ নিয়ে বিশ্বকে কী বার্তা দেয়, এখন সেটাই দেখার বিষয়। একদিকে যুদ্ধের হুংকার, অন্যদিকে ফুটবলের উন্মাদনা, মাঠের লড়াই শেষ পর্যন্ত রাজনীতির লড়াইকে ছাপিয়ে যেতে পারে কি না, তা নিয়ে এখন সরগরম ক্রীড়াবিশ্ব।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে চলমান ৪০ দিনের যুদ্ধে ব্যবহৃত ইরানি সামরিক সামগ্রীর মধ্যে একটি বিশেষ ড্রোন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর