রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চান ফার্নান্দেস

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের রাজকীয় সমাপ্তি টানতে চান তাঁর সতীর্থরা। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস আশাবাদ ব্যক্ত করেছেন, বিশ্বকাপ জয়ের মাধ্যমে রোনালদোর হাতে সোনালী ট্রফি তুলে দিয়ে তাঁরা এই কিংবদন্তিকে যথাযথ সম্মান জানাতে পারবেন।

৪১ বছর বয়সী রোনালদো আগামী জুনে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন, যা ফুটবলের ইতিহাসে একটি অনন্য রেকর্ড। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস কিংবদন্তি ওয়েন রুনির সাথে এক সাক্ষাৎকারে বলেন, ক্রিশ্চিয়ানোর শেষ বিশ্বকাপটি ট্রফি জয়ের মাধ্যমে শেষ করতে পারা হবে এক অভাবনীয় ব্যাপার। আমি সত্যিই আশা করি আমরা এটি করতে পারবো, শুধু পর্তুগালের জন্য নয়, বরং ক্রিশ্চিয়ানো ফুটবল ও বিশ্বকে যা দিয়েছেন তার প্রতিদান হিসেবে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন। ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো জয় এবং দুইবার নেশনস লিগ জিতলেও বিশ্বকাপের ট্রফিটি এখনো তাঁর অধরা। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ট্রফি ক্যাবিনেটে কেবল এই একটি অপূর্ণতা রয়ে গেছে, যা ঘোচাতে মরিয়া পর্তুগাল দল।

কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। গ্রুপ 'কে'-তে থাকা পর্তুগাল তাদের অভিযান শুরু করবে ১৭ জুন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলবে তারা। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে হিউস্টনে এবং শেষ ম্যাচটি হবে মিয়ামিতে।

পুরো ফুটবল বিশ্ব এখন মুখিয়ে আছে রোনালদোর এই শেষ লড়াই দেখার জন্য। ব্রুনো ফার্নান্দেসের এই বার্তা পর্তুগিজ শিবিরের আত্মবিশ্বাস এবং তাদের নেতার প্রতি অগাধ শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। যদি পর্তুগাল এই অসাধ্য সাধন করতে পারে, তবে তা হবে ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন এবং স্মরণীয় এক বিদায়।

তথ্যসূত্র: রয়টার্স

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর