আর্জেন্টিনার হয়ে প্রেস্তিয়ানির বিশ্বকাপ খেলা অনিশ্চিত

মাঠে বাজে কথার খেসারত

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:১৬ পিএম

আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানির জন্য খবরটা মোটেও সুখকর নয়, বরং ফুটবল বিশ্বের জন্য এটি এক বড়সড় শিক্ষা। সমকামভীতি বা 'হোমোফোবিক' আচরণের দায়ে বিশ্ব ফুটবলের নিয়ান্ত ফিফার কড়া শাস্তির মুখে পড়েছেন বেনফিকার এই তারকা।

মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বরং মুখ ফসকে বলা বাজে কথার কারণে এখন রীতিমতো খবরের শিরোনামে আর্জেন্টিনার ২০ বছর বয়সী তরুণ তুর্কি জানলুকা প্রেস্তিয়ানি। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বৈষম্যমূলক মন্তব্য করার দায়ে উয়েফার দেয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞা এখন বিশ্বজুড়ে কার্যকর করার ঘোষণা দিয়েছে ফিফা। আর, এর ফলে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শুরুর ম্যাচগুলোতে এই উইঙ্গারের মাঠে নামা এখন সুদূর পরাহত।


ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে। বেনফিকার হয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলেন প্রেস্তিয়ানি। ম্যাচটি রিয়াল ১-০ গোলে জিতলেও বিতর্কের শুরু হয় মাঠের ভেতর। অভিযোগ ওঠে, প্রেস্তিয়ানি ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে সমকামভীতিমূলক গালিগালাজ করেছেন। উয়েফা বিষয়টিকে হালকাভাবে নেয়নি; বৈষম্যমূলক আচরণের দায়ে তাঁকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার মধ্যে একটি ম্যাচ তিনি রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগেই মিস করেছেন।

উয়েফার অনুরোধে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তিকে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। বুধবার ফিফার এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ডিসিপ্লিনারি কোড অনুযায়ী নিষেধাজ্ঞা এখন ক্লাব ফুটবলের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলেও কার্যকর হবে। অর্থাৎ, প্রেস্তিয়ানি যদি আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গাও পান, তবুও তিনি প্রথম দুটি গ্রুপ পর্বের ম্যাচে (আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে) মাঠে নামতে পারবেন না।


প্রেস্তিয়ানির আন্তর্জাতিক অভিজ্ঞতা খুব একটা বেশি নয়। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাত্র একবার আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। কিন্তু প্রতিভাবান এই তরুণকে নিয়ে কোচ যখন বড় স্বপ্ন দেখছিলেন, তখনই এই আইনি বাধা সব ওলটপালট করে দিল। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে, যেখানে সাইডবেঞ্চে বসেই হয়তো সতীর্থদের লড়াই দেখতে হবে প্রেস্তিয়ানিকে।

ফুটবল মাঠে বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ফিফার এই ‘জিরো টলারেন্স’ নীতি প্রেস্তিয়ানির ক্যারিয়ারে বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। রূপালি পর্দার হিরো হওয়ার সুযোগ থাকলেও আপাতত ‘ভিলেন’ ইমেজে ঢাকা পড়ে গেলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এখন দেখার বিষয়, লিওনেল স্কালোনি এই ‘নিষিদ্ধ’ খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি নেন কি না!

আরবিএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর