ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার!

টার্গেট স্কটল্যান্ড ম্যাচ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:১৫ এএম

মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে যখন ব্রাজিলের ফুটবল ভক্তদের মাথায় হাত, ঠিক তখনই সেলেসাও শিবিরে হাজির এক স্বস্তির হাওয়া! ঠিক এক মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে স্নিকার্স ছেড়ে ফুটবল বুট পায়ে টোকা দিলেন ব্রাজিলের ‘পোস্টার বয়’ ও নাম্বার টেন নেইমার জুনিয়র।

যুক্তরাষ্ট্রে পা রাখার পর এই প্রথম দলের বাকি সতীর্থদের সাথে মাঠে নামলেন তিনি। আর অনুশীলনে ঢুকেই স্বভাবসুলভ চটুল ভঙ্গিতে সাংবাদিকদের দিকে ছুড়ে দিলেন রসালো খোঁচা, আমাকে কি খুব মিস করছিলে?


চলতি বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে দলের এই শেষ মুহূর্তের অনুশীলনে নেইমারের আগমন পুরো ক্যাম্পের আবহ বদলে দিয়েছে। ইনজুরি কাটিয়ে ফেরা এই তারকাকে বরণ করে নিতে ব্রাজিলিয়ান ফুটবলাররা মেতে উঠেছিলেন এক মজার কাণ্ডেও। মাঠে নামার আগে সতীর্থরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেইমারকে চড়-থাপ্পড় মেরে এবং তুমুল হাততালির মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তনকে উদযাপন করেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফ ইনজুরি কাটিয়ে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া একদম সঠিক সময়ে এবং সূচি অনুযায়ীই এগোচ্ছে। মঙ্গলবার দলের সাথে কিছুটা ওয়ার্ম-আপ বা গা গরম করার পর নেইমার মাঠের অন্য প্রান্তে গিয়ে একা একা কন্ডিশনিং ও ফিজিক্যাল এক্সারসাইজ করেন। তবে চোট থেকে সেরে ওঠার এই ট্রানজিশন পিরিয়ডে থাকায় আগামী শুক্রবার ফিলাডেলফিয়ার মাঠে হাইতির বিরুদ্ধে ম্যাচে তিনি স্কোয়াডে থাকছেন না।


অবশ্য ম্যাচ না খেললেও দলের মনোবল বাড়াতে পুরো স্কোয়াডের সাথেই ফিলাডেলফিয়া ভ্রমণ করবেন এই গ্ল্যামার বয় এবং ফিলাডেলফিয়ার বেস ক্যাম্পেই তাঁর বল ট্র্যাকিং ও বাকি ফিটনেস টেস্ট চলবে। সিবিএফ’র মেডিকেল টিম আশাবাদী যে, গ্রুপ পর্বের শেষ তথা বাঁচা-মরার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামবেন এই সেলেসাও জাদুকর।

প্রথম ম্যাচে ক্যাসেমিরো-ইগড় থিয়াগোদের ব্যর্থতায় যে আক্রমণভাগের জৌলুস হারিয়েছিল ব্রাজিল, নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তনের আবহে তা আবার ফিরে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এআরএস
মরক্কোর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠের ভেতরে ফুটবলারদের যে ‘নার্ভাসনেস’ বা উদ্বেগ দেখা গিয়েছিল, তা দূর করতে ব্রাজিল দলে বড়সড় ঝাঁকুনি দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রধান কোচ কার্লো...
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবলবিশ্ব সাক্ষী থাকল ৩৮ বছর বয়সী...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
মরক্কোর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠের ভেতরে ফুটবলারদের যে ‘নার্ভাসনেস’ বা উদ্বেগ দেখা গিয়েছিল, তা দূর করতে ব্রাজিল দলে বড়সড় ঝাঁকুনি দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রধান কোচ কার্লো...
আসন্ন ইউএস-ইরান ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় ইরানকে কেন্দ্র করে যে ৩০০ বিলিয়ন ডলারের একটি বিশাল বেসরকারি তহবিল গঠনের রূপরেখা তৈরি হয়েছে, তার অর্ধেকেরও বেশি অর্থ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। চুক্তির...
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবলবিশ্ব সাক্ষী থাকল ৩৮ বছর বয়সী...
দীর্ঘ গোপনীয়তা আর বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কালের অবসান ঘটিয়ে অবশেষে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর অফিশিয়াল ও চূড়ান্ত লিখিত রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর