ব্রাজিল একাদশে ফিরছেন দানিলো, থাকছেন ক্যাসিমিরোও

ড্রেসিংরুমের হাঁড়ির খবর

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:৩০ এএম

মরক্কোর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠের ভেতরে ফুটবলারদের যে ‘নার্ভাসনেস’ বা উদ্বেগ দেখা গিয়েছিল, তা দূর করতে ব্রাজিল দলে বড়সড় ঝাঁকুনি দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে আগামী শুক্রবার হাইতির বিরুদ্ধে সেলেসাওরা যখন মাঠে নামবে, তখন দলে খেলোয়াড় বদলের চেয়ে তাদের মাঠের মনোভাব পরিবর্তনের ওপরই বেশি জোর দেয়া হচ্ছে।

গ্লোবোর পোলে সমর্থকদের তীব্র ধিক্কার ও সমালোচনার শিকার হওয়া সত্ত্বেও নিজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ক্যাসেমিরোর ওপর থেকে আস্থা হারাননি আনচেলত্তি। মরক্কো ম্যাচে ক্যাসেমিরোকে দ্রুত তুলে নেওয়া হলেও তাঁর দলগত মর্যাদা বিন্দুমাত্র কমেনি। বরং কোচ মনে করছেন, পুরো দলের ছন্নছাড়া আচরণের কারণেই ক্যাসেমিরো নিজের সেরাটা দিতে পারেননি, যা পরবর্তীতে আরেক অভিজ্ঞ তারকা দানিলোর মাঠে প্রবেশের পর অনেকটাই উন্নত হয়েছিল।


বয়স আর ফর্ম নিয়ে সমালোচনা সত্ত্বেও ৩৪ বছর বয়সী দানিলোর উপযোগিতা এখন হাতেনাতে প্রমাণিত। মরক্কো ম্যাচের দ্বিতীয়ার্ধে ইবানেজের পরিবর্তে মাঠে নেমে তিনি যেভাবে ভঙ্গুর ডিফেন্সকে জোড়াতালি দিয়ে জমাট করেছিলেন, তাতেই স্পষ্ট যে বিশ্বমঞ্চে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।

ফ্ল্যামেঙ্গোর এই তারকা শুধু খেলাই নয়, ম্যাচের পর ড্রেসিংরুমে লিডারশিপের ভূমিকায় অবতীর্ণ হয়ে তরুণ তুর্কিদের ধমক দিতেও ছাড়েননি। দলের এমন আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে দানিলো সবাইকে অবিলম্বে পারফরম্যান্স সুধরে নেয়ার কড়া বার্তা দিয়েছেন। ফলে হাইতির বিরুদ্ধে ম্যাচে তাঁর শুরুর একাদশে থাকাটা প্রায় নিশ্চিত।


ক্যাসেমিরোকে বিশ্রাম দিয়ে ফাবিনহোকে খেলানোর একটা গুঞ্জন থাকলেও, তা কোনো ট্যাকটিক্যাল কারণে নয়, সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তাঁর নামের পাশে থাকা ‘হলুদ কার্ড’। ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষেধাজ্ঞা জোটে, যা শুধু নকআউট পর্বে গিয়ে রিসেট হয়। তাই চতুর আনচেলত্তি ভাবছেন, ক্যাসেমিরোকে হাইতির বিরুদ্ধেই খেলানো বুদ্ধিমানের কাজ হবে।

কারণ এই ম্যাচে যদি তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখেনও, তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচে নিষিদ্ধ থাকবেন এবং নকআউট পর্বের জন্য একদম ‘ক্লিন’ হয়ে ফিরবেন। কিন্তু হাইতি ম্যাচে বসিয়ে রেখে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলালে এবং সেখানে কার্ড দেখলে নকআউটের প্রথম মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই নিষিদ্ধ হবেন এই রিয়াল কিংবদন্তি।


তাছাড়া ব্রাজিল শিবিরের অভ্যন্তরীণ মূল্যায়ন হলো, হঠাৎ করে ক্যাসেমিরোকে বসিয়ে দিলে দলের বাকি তরুণ খেলোয়াড়দের মনোবল ভেঙে যেতে পারে। কোচ ও দলের ওপর তাঁর প্রভাব এতটাই বেশি, হুট করে কোনো সিদ্ধান্ত পুরো ড্রেসিংরুমকে অস্থির করে তুলতে পারে। অবশ্য ক্যাসেমিরো নিজে একজন টিম ম্যান; দলের স্বার্থে নিজের বেঞ্চে বসতে হলেও তিনি হাসিমুখে তা মেনে নেবেন।

ক্যাসেমিরো যখন কিছুটা দূরত্ব বজায় রেখে চলেন, সেখানে দানিলো ইতিমধ্যেই ড্রেসিংরুমের প্রধান কণ্ঠস্বর বা আসল ‘লাউডস্পিকার’ হয়ে উঠেছেন। মাঠের বাইরে তরুণ খেলোয়াড়দের মেন্টরিং করা বা আগলে রাখার কাজটি এখন দানিলোই করছেন।

এই মুহূর্তে অধিনায়ক মার্কিনহোস, গোলরক্ষক আলিসন এবং ইনজুরি আক্রান্ত নেইমার দলের মেরুদণ্ড হলেও, আনচেলত্তির ‘ঘরের চাবি’ মূলত ক্যাসেমিরো এবং দানিলোর হাতেই ন্যস্ত।


এদিকে গত বুধবার সংবাদমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে সম্পূর্ণ রুদ্ধদ্বার এক অনুশীলন সেশনে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন আনচেলত্তি। সেখানে তিনি ক্যাসেমিরোকে বাইরে রেখে ফাবিনহো ও ব্রুনো গিমারায়েসকে মাঝমাঠে পরখ করেন।

ডিফেন্সে দানিলো ও অ্যালেক্স সান্দ্রোকে ফুল-ব্যাক এবং ব্রেমার ও গ্যাব্রিয়েল মাগাহায়েসকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলানো হয়। আক্রমণভাগে লুকাস পাকেতাকে বসিয়ে ভিনি জুনিয়রের সাথে রায়ান, লুইজ হেনরিক এবং মাথেউস কুনিয়াহকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন কোচ। পায়ের ফোসকার চোট কাটিয়ে রাফিনিয়া অবশ্য স্বাভাবিক অনুশীলন করেছেন।

আনচেলত্তির পুরনো অভ্যাস হলো, ম্যাচের একদম শেষ মুহূর্তে স্টেডিয়ামে যাওয়ার আগে তিনি মূল একাদশ ঘোষণা করেন, যাতে দলের প্রত্যেকেই নিজেকে শুরুর একাদশের দাবিদার ভেবে শতভাগ প্রস্তুতি নিয়ে রাখতে পারে। ডিফেন্ডার ডগলাস সান্তোস কোচের এই কৌশলের পক্ষে সাফাই গাইলেও, মরক্কো ম্যাচের প্রেশার সেলেসাওরা যেভাবে সামলাতে হিমশিম খেয়েছিল, তা ভুলে যাওয়ার মতো নয়। হাইতির বিরুদ্ধে এই ‘অ্যাটিটিউড’ বদলে ব্রাজিল মাঠের ভেতরে আগুন ঝরাতে পারবে কি!

এআরএস
মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে যখন ব্রাজিলের ফুটবল ভক্তদের মাথায় হাত, ঠিক তখনই সেলেসাও শিবিরে হাজির এক স্বস্তির হাওয়া! ঠিক এক মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে স্নিকার্স ছেড়ে ফুটবল...
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবলবিশ্ব সাক্ষী থাকল ৩৮ বছর বয়সী...
কাতার বিশ্বকাপের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর ভোর সাতটায় আবারও বিশ্বমঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে জে-গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে...
ফিফা বিশ্বকাপে সোমবার রাতে এইচ-গ্রুপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল ইতিহাস দেখল শতাব্দীর অন্যতম বড় ও ঝাঁঝালো এক অঘটন। ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এবং টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ইউরোপীয়...
একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যমের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের পূর্ণ...
দীর্ঘদিনের চরম উত্তেজনা ও সামরিক বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি৭ শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট...
মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে যখন ব্রাজিলের ফুটবল ভক্তদের মাথায় হাত, ঠিক তখনই সেলেসাও শিবিরে হাজির এক স্বস্তির হাওয়া! ঠিক এক মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে স্নিকার্স ছেড়ে ফুটবল...
আসন্ন ইউএস-ইরান ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় ইরানকে কেন্দ্র করে যে ৩০০ বিলিয়ন ডলারের একটি বিশাল বেসরকারি তহবিল গঠনের রূপরেখা তৈরি হয়েছে, তার অর্ধেকেরও বেশি অর্থ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। চুক্তির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর