যেভাবে ৩৯তম জন্মদিন উদযাপন করলেন মেসি

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

বয়সটা শুধুই একটা সংখ্যা, আর লিওনেল মেসি যেন তার জীবন্ত প্রমাণ! বুধবার ৩৯ বছরে পা দিলেন ফুটবলের এই অমর বরপুত্র। কিন্তু জন্মদিনের কেক কাটার চেয়ে বিশ্বকাপের মাঝেও নিজেকে ফিট রাখাই যার কাছে প্রধান ব্রত, তাকে আটকায় কার সাধ্য? ৩৯তম জন্মদিনের সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জিমে কঠোর পরিশ্রম ও ট্রেনিংয়ের একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন এলএমটেন। আর, তাতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক চরম উন্মাদনা ও ভালোবাসার জোয়ার।

আর্জেন্টাইন সমর্থকদের পাশাপাশি সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা তাদের প্রিয় অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই মহাতারকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক ভক্ত লিখেছেন, শুভ জন্মদিন ক্যাপ্টেন! তোমার জাদুকরী ফুটবল দিয়ে আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি ফুটবলকে শিল্পে রূপান্তর করেছ। আরেক ভক্ত তো হেসেই খুন, তিনি কমেন্ট করেছেন, আরে বুড়ো মিয়া, এবার তো গিয়ে জন্মদিনটা উদযাপন করো! আমরা তোমাকে ভালোবাসি! কাতার বা বার্সেলোনা, সবখান থেকেই ধেয়ে আসছে একই বার্তা- ‘থ্যাঙ্ক ইউ, লিও!’


মেসির ৩৯তম জন্মদিনটি এসেছে এক রাজকীয় উপহারের ঠিক পরপরই। মাত্র দু’দিন আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক জোড়া গোল করেছেন আর্জেন্টিনার এই মহাজাদুকর। আর এই দুই গোলের ওপর ভর করেই বিশ্বকাপের মঞ্চে নিজের মোট গোলসংখ্যাকে ১৮-তে নিয়ে গেছেন তিনি, যা তাঁকে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সিংহাসনে বসিয়েছে। শুধু তা-ই নয়, ২০২৬ সালের এই চলতি বিশ্বকাপেও ৫টি গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন এই ‘বুড়ো’ মেসিই!

লিওনেল মেসির এই বিশেষ দিনে শুধু ভক্তরাই নন, শুভেচ্ছা জানাতে ভুল করেনি ফুটবল দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলোও। আর্জেন্টিনা জাতীয় দল তাদের প্রিয় অধিনায়ককে বিশ্ব ফুটবলের ইতিহাস বদলে দেওয়া মানুষ হিসেবে আখ্যায়িত করেছে। ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে কুর্নিশ জানিয়েছে স্বয়ং ব্যালন ডি’অরের অফিশিয়াল অ্যাকাউন্ট।

এছাড়া, মেসি যার আঙিনায় বড় হয়ে ফুটবল লেজেন্ড হয়েছেন, সেই বার্সেলোনা ক্লাব তাদের সাবেক রাজপুত্রের ‘৩৯ বছরের শ্রেষ্ঠত্ব’ উদযাপন করেছে। এমনকি প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) তাদের সাবেক ফরোয়ার্ডকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পোস্ট করেছে।

কথায় বলে, কঠোর পরিশ্রম ছাড়া শুধু প্রতিভা দিয়ে উঁচুতে থাকা যায় না। কিন্তু লিওনেল মেসি প্রতিদিন প্রমাণ করছেন, যখন ঈশ্বরপ্রদত্ত প্রতিভার সাথে কঠোর শৃঙ্খলা আর পরিশ্রমের মিলন ঘটে, তখন তাকে স্পর্শ করা বাকি দুনিয়ার জন্য অসম্ভব হয়ে পড়ে। ৩৯ বছর বয়সে এসেও যেভাবে তিনি মাঠ ও মাঠের বাইরে নিজেকে ধরে রেখেছেন, তাতে বলতেই হয়, মেসি নামের এই রূপকথা আরও অনেকদিন ফুটবল বিশ্বকে বুঁদ করে রাখবে! শুভ জন্মদিন, ফুটবল ঈশ্বর!

একাত্তর/এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর