নিজেদের 'মেসি' ছাড়াই মাঠে নামছে জাপান

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

হিউস্টনের মাঠে রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে এশিয়ার পরাশক্তি জাপান। তবে এই বাঁচা-মরার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগেই বড় এক ধাক্কা খেয়েছে ব্লু সামুরাইরা। দলের প্রধান তারকা ও ‘জাপানি মেসি’ নামে খ্যাত উইঙ্গার তাকেফুসা কুবোকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। জাপানের হেড কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন, ২৫ বছর বয়সী এই ফুটবলার এখনো তাঁর হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।


কুবোর এই চোটের গল্পটা বেশ পুরোনো। গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচেই বাঁ হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। যার খেসারত স্বরূপ গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে বাকি দুটি ম্যাচও বেঞ্চে বসেই কাটাতে হয়েছে এই রিয়াল সোসিয়েদাদ তারকাকে। ম্যাচের আগের দিন রোববার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নেননি কুবো। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত সেশনে তাঁকে শুধু আলাদাভাবে দৌড়াতে ও ব্যক্তিগত রিহ্যাব করতে দেখা গেছে।

কুবোর ছিটকে যাওয়া নিয়ে কোচ মোরিয়াসু স্পষ্ট ভাষায় বলেন, সে এখনও শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে সে খেলতে পারবে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। সে নিজেও মাঠে নামার জন্য ছটফট করছে। কুবোকে না পেলেও জাপান কিন্তু মাঠের লড়াইয়ে দমে যাওয়ার পাত্র নয়। এই তারকাকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে টানা তিনটি এবং সবশেষ পাঁচটি বিশ্বকাপের মধ্যে চতুর্থবারের মতো শেষ ৩২-এ ওঠার অনন্য কীর্তি গড়ল সূর্যোদয়ের দেশটি।


তবে প্রতিপক্ষ যখন ব্রাজিল, তখন যে সমীহ সমীহ ভাব থাকবে, তা কোচের কথাতেই স্পষ্ট। ব্রাজিলকে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট উল্লেখ করে জাপানি বস বলেন, “ব্রাজিল সব সময়ই শীর্ষ পর্যায়ের দল এবং শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেবারিট। অনেকেই বলবেন এই ম্যাচে জাপান আন্ডারডগ। আমরা সেই কঠিন বাস্তবতা মাথায় রেখেই মাঠে নামবো।

‘জাপানি মেসি’র অনুপস্থিতি কাটিয়ে সামুরাইরা সেলেসাওদের সাম্বা নাচ থামাতে পারে কি না, নাকি কুবোর অভাবটাই কাল হয়ে দাঁড়ায় জাপানের জন্য,তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব!

একাত্তর/এআরএস
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হলো নকআউটের বাঘে-মহিষে লড়াই। আর এই দ্বিতীয় পর্ব বা শেষ বত্রিশের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বিখ্যাত ডাটা...
হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ের বড় লক্ষ্য নিয়ে আজ সোমবার রাতে নকআউট পর্বের মিশন শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় এশিয়ান...
বাংলাদেশ সময় রাত ১১টায় যখন হেক্সা শিরোপার খোঁজে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল, তখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে একজন মানুষের ওপর, নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় ১০০০ দিন পর...
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হলো নকআউটের বাঘে-মহিষে লড়াই। আর এই দ্বিতীয় পর্ব বা শেষ বত্রিশের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বিখ্যাত ডাটা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর