ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

বিশ্বকাপে রাতে জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। তবে সেই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মাঠের বাইরে এক অনন্য ‘মাস্টারস্ট্রোক’ খেলে কোটি ভক্তের হৃদয় জয় করে নিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।

প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন এই সেলেসাও তারকা। ভেনেজুয়েলার খ্যাতনামা সংবাদমাধ্যম ‘এল সুমারিও ডটকম’ নিশ্চিত করেছে এই তথ্য।

নেইমারের দেয়া এই বিপুল অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এবং গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয় তৈরি করার কাজে ব্যয় করা হবে। নিজের এই মানবিক উদ্যোগ নিয়ে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে কিছুটা শক্তি ও স্বস্তি বয়ে আনবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, গত বুধবার আঘাত হানা প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন ৩,২৩৮ জন এবং ঘরবাড়ি হারিয়ে সম্পূর্ণ বাস্তুচ্যুত হয়ে পড়েছে ৩,১৪২টি পরিবার। এখনো ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খোঁজে উদ্ধারকারীরা মরণপণ অভিযান চালালেও ভারী যন্ত্রপাতির সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

মাঠের পারফরম্যান্স নিয়ে নিন্দুকেরা যতই সমালোচনা করুক না কেন, চরম বিপদের দিনে নেইমারের এই দ্রুত ও মানবিক সাড়া প্রমাণ করে দিল, কেন তিনি কোটি মানুষের কাছে একজন খাঁটি সুপারস্টার!

একাত্তর/এআরএস
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর