ব্রাজিলের প্রথম একাদশে পরিবর্তন নেই, তবে...

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ের বড় লক্ষ্য নিয়ে আজ সোমবার রাতে নকআউট পর্বের মিশন শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

বাঁচা-মরার এই হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে খুব একটা ওলটপালট করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, ব্রাজিলিয়ান ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, আজকের ম্যাচে দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে আরও বেশি সময় মাঠ কাঁপাতে দেখা যাবে!


ম্যাচের আগে নেইমারের চোট পুনর্বাসন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করে কোচ আনচেলত্তি জানিয়েছেন, “গত এক সপ্তাহে নেইমারের ফিটনেসের উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন। যদিও নেইমার আজকেও প্রথমার্ধের পর বা ম্যাচের পরিস্থিতি বুঝে বদলি হিসেবেই নামবেন, তবে তাঁর খেলার সময় যে বাড়ছে তা নিশ্চিত।

জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা না দিলেও আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে, উইনিং কম্বিনেশন ভাঙার কোনো ইচ্ছে তাঁর নেই। ব্রাজিল কোচ বলেন, “আমার মনে হয় না একাদশে খুব বেশি পরিবর্তন আসবে। আমাদের শেষ অনুশীলনের সময় এটি চূড়ান্ত করা হয়। দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন এবং শৃঙ্খলিত এক প্রতিপক্ষের সঙ্গে লড়ব। তবে আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে আমাদের কী করতে হবে।

পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচের লাইনআপের ওপরই আস্থা রাখছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। বিশেষ করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণভাগে সেলেসাও কোচ নিজের পছন্দের সেরা সমন্বয়টি খুঁজে পেয়েছেন।


চোটে পড়ার আগে লেফট উইংয়ে রাফিনহা নিজের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তাঁর জায়গায় স্কটিশদের বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সবার প্রশংসা কুড়িয়েছেন তরুণ তুর্কি রায়ানের। আজকেও তাই আক্রমণভাগে ভিনিসিয়ুস ও কুনহার সাথে রাইট উইংয়ে রায়ানকেই দেখা যাবে।

সামুরাই বধের লক্ষ্যে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে যথারীতি থাকছেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে অধিনায়ক মার্কিনিয়োসের সাথে জুটি বাঁধবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, আর দুই ফুলব্যাক হিসেবে থাকছেন অভিজ্ঞ দানিলো ও ডগলাস সান্তোস।

মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতার চেনা ত্রয়ীর হাতে। আর আক্রমণভাগে জাপানি ডিফেন্স গুঁড়িয়ে দেওয়ার মূল দায়িত্বে থাকবেন রায়ান, ম্যাথিউস কুনহা এবং চলতি টুর্নামেন্টে ৪ গোল করে উড়তে থাকা ভিনিসিয়ুস জুনিয়র।

 

একাত্তর/এআরএস
বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হলো নকআউটের বাঘে-মহিষে লড়াই। আর এই দ্বিতীয় পর্ব বা শেষ বত্রিশের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বিখ্যাত ডাটা...
হিউস্টনের মাঠে রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে এশিয়ার পরাশক্তি জাপান। তবে এই বাঁচা-মরার মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগেই বড়...
বাংলাদেশ সময় রাত ১১টায় যখন হেক্সা শিরোপার খোঁজে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল, তখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে একজন মানুষের ওপর, নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় ১০০০ দিন পর...
হিউস্টনের মাঠে হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের তুমুল উত্তেজনা ও বাকযুদ্ধ! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সরাসরি অসম্মান ও খোঁচা দিয়ে বসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হলো নকআউটের বাঘে-মহিষে লড়াই। আর এই দ্বিতীয় পর্ব বা শেষ বত্রিশের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বিখ্যাত ডাটা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭২ জন।
ভেনেজুয়েলার ইতিহাসে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্পে পুরো দেশ এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষের প্রাণহানির এই মহাবিপর্যয়ের মাঝে লাতিন আমেরিকার ফুটবল অঙ্গনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর