স্কালোনি দেখলে আমাকে মেরেই ফেলতেন: রোমেরো

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

আর্জেন্টিনা ফুটবল দলের বর্তমান ডিফেন্সের ‘হর্তাকর্তা বিধাতা’ বা আসল ত্রাতা কে? উত্তরটা এক বাক্যে- ক্রিস্তিয়ান রোমেরো। রক্ষণের ইস্পাত কঠিন দেয়াল হয়ে প্রতিপক্ষকে আটকে রাখার মূল কাজ তো তিনি করছেনই, তবে যখনই দল চরম বিপদে পড়ছে, তখনই হঠাত করে স্ট্রাইকার বনে গিয়ে গোল করে উদ্ধার করছেন আলবিসেলেস্তেদের।

কানসাসে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে হঠাত তাঁর এই ‘স্ট্রাইকার’ হয়ে ওঠার রহস্য নিয়ে সংবাদ সম্মেলনে এক চরম হাস্যরসাত্মক ও খোলামেলা উত্তর দিলেন এই টটেনহ্যাম তারকা, যেখানে তিনি টেনে এনেছেন হেড কোচ লিওনেল স্কালোনির কড়া শাসনের কথাও।


পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে ৭ জুলাই আটলান্টার মাঠে হওয়া আর্জেন্টিনা-মিসরের সেই নখকামড়ানো শেষ ষোলোর ম্যাচ। একটা পর্যায়ে যখন ২-০ গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বেজেই গিয়েছিল, ঠিক তখনই শেষ ১৩ মিনিটের অবিশ্বাস্য ম্যাজিকে ম্যাচ জিতে কোয়ার্টারে ওঠে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই রূপকথার প্রত্যাবর্তনের শুরুটা করেছিলেন এই রোমেরো। ৭৯ মিনিটে লিওনেল মেসির নেয়া এক জাদুকরী কর্নার থেকে বাজপাখির মতো উড়ে দুর্দান্ত এক হেডে গোল করে মিসরীয় ডিফেন্সের বুক কাঁপিয়ে দেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায় কানসাসের মাঠে শুরু হচ্ছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল। এই মেগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন রোমেরোকে তাঁর সেই হেডের গোলের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন স্বভাবসুলভ রসিকতার সুরে তিনি বলেন, ওই মুহূর্তে স্ট্রাইকারের মতো অত সামনে উঠে যাওয়াটা ছিল শুধু আবেগের বশে। দল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন ওভাবে ঝাঁপিয়ে পড়া ছাড়া কোনো উপায় ছিল না। সত্যি বলতে, এটা কোচের কোনো নির্দেশ ছিল না। স্কালোনি যদি আমাকে ওই পজিশনে ওভাবে ওপরে উঠে যেতে দেখতেন, তাহলে ম্যাচ শেষে আমাকে মেরেই ফেলতেন!


এদিকে ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন একদম অন্তিম লগ্নে চলে এসেছে। গত রাতে লস অ্যাঞ্জেলেসের মাঠে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে স্পেন। আগামী ১৪ জুলাই ডালাসের মাঠে প্রথম সেমিফাইনালে স্প্যানিশরা মুখোমুখি হবে পরাশক্তি ফ্রান্সের। সেই ম্যাচে হেরে বিদায় নেওয়া বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, স্পেন বা ফ্রান্সের মধ্যে যেকোনো একদলই নাকি এবার বিশ্বকাপ জিতবে!

কোর্তোয়ার এমন আগাম এবং আর্জেন্টিনাকে অগ্রাহ্য করা মন্তব্য নিয়ে যখন রোমেরোকে খোঁচা দেওয়া হয়, তখন বেলজিয়ান গোলরক্ষকের কথাকে পাত্তাই দেননি এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তিনি সোজা জানিয়ে দেন, আমাদের পুরো মনোযোগ শুধু রোববারের সুইজারল্যান্ড ম্যাচের ওপর। ম্যাচটি প্রচণ্ড কঠিন হবে। বাইরের কোনো খেলোয়াড় কী ভাবছে বা কে কী বলল, সেদিকে আমরা বিন্দুমাত্র গুরুত্ব দিই না। প্রত্যেকেরই নিজস্ব মতামত ও চিন্তাভাবনা থাকতেই পারে, আমাদের তাতে কিছু যায় আসে না।


আসলে মাঠে মেসি-রোমেরো জুটির রসায়ন টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই ভয়ংকর রূপ নিচ্ছে। শেষ ষোলোর আগেও, গত ৪ জুলাই মায়ামির মাঠে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের ম্যাচে মেসির পাস থেকেই দুর্দান্ত এক শট নিয়েছিলেন রোমেরো। যদিও সেটি শেষ পর্যন্ত কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল হিসেবে লেখা হয়েছিল। কেপ ভার্দে এবং মিসর—টানা দুই ম্যাচই ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টারে আসা আর্জেন্টিনা আজ আরও একটি রোমাঞ্চকর লড়াইয়ের জন্য প্রস্তুত।

আগামীকাল সুইজারল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালে পা রাখবে আর্জেন্টিনা। আর সেখানে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাত ৩টায় মায়ামির মাঠে হতে যাওয়া ইংল্যান্ড বনাম নরওয়ের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের জয়ী দলের সাথে। ১৫ জুলাইয়ের সেই দ্বিতীয় সেমিফাইনালের টিকিট কাটার জন্য সুইজারল্যান্ডের চাটনি বানাতে মেসি-রোমেরো বাহিনী যে বুট উঁচিয়ে তৈরি, তা রোমেরোর এই আত্মবিশ্বাসী হুঙ্কারেই স্পষ্ট!

একাত্তর/এআরএস
মাঠের ভেতরে কিলিয়ান এমবাপের বুটের জাদু নিয়ে তো তোলপাড় চলছেই, তবে এবার মাঠের বাইরেও বিশ্বমঞ্চে ঝড় তুললেন ফরাসি অধিনায়ক। আর সেই ঝড়ের নেপথ্য কারিগর আর কেউ নন, ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা! ২০১০ দক্ষিণ...
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনের একমাত্র কাণ্ডারি কে? এই প্রশ্নে পুরো ফুটবল বিশ্ব এক বাক্যে যার নাম নেবে, তিনি ৩৯ বছর বয়সী বুড়ো লিওনেল মেসি। তবে গোটা দুনিয়া মেসির এই অতিমানবীয়...
আর্জেন্টিনা ফুটবল খেললেই ফিফা নাকি পকেট থেকে বাড়তি সুবিধা বের করে দেয়, ফুটবল বিশ্বকাপে এই গুঞ্জন এখন গ্যালারি থেকে সোশ্যালে হররাহামেশাই ভাসছে। আলবিসেলেস্তেদের একটু ভালো খেলতে দেখলেই...
ভ্যাঙ্কুভারের সেই জাদুকরি রাতের পর পুরো সুইজারল্যান্ডে এখন শুধুই উৎসবের আমেজ। টাইব্রেকারে কলম্বিয়ার লাতিন সাম্বাকে স্তব্ধ করে দিয়ে পুরো ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে সুইস...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ, আনন্দ আর সম্প্রীতির এক মহোৎসব। তবে বাংলাদেশ যেন এই উৎসবের চেনা সমীকরণ উল্টে গেছে। দেশ থেকে ১২ হাজার কিলোমিটার দূরের ফুটবল খেলাকে...
মাঠের ভেতরে কিলিয়ান এমবাপের বুটের জাদু নিয়ে তো তোলপাড় চলছেই, তবে এবার মাঠের বাইরেও বিশ্বমঞ্চে ঝড় তুললেন ফরাসি অধিনায়ক। আর সেই ঝড়ের নেপথ্য কারিগর আর কেউ নন, ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা! ২০১০ দক্ষিণ...
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর