সতীর্থদের অতীতের ভূত ঝেড়ে ফেলতে বললেন কেইন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

রাতে আটলান্টায় ঐতিহাসিক মহারণের ঠিক আগে ধোঁয়া উঠতে শুরু করেছে মাঠের বাইরে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড- বিশ্ব ফুটবলের এই মহা-লড়াইয়ের আগে গ্যালারিতে যখন ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর ফ্রান্স বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের সেই অভিশপ্ত লাল কার্ডের স্মৃতি রোমন্থন করে রক্ত গরম করছেন সমর্থকেরা, ঠিক তখনই সতীর্থদের কড়া বার্তা দিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তিনি সোজা জানিয়ে দিয়েছেন, মাঠের বাইরের এই শতাব্দী প্রাচীন আবেগের ভূত মাথায় নিয়ে খেললে কপালে দুঃখ আছে! অতীতের ইতিহাস দিয়ে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচের ভাগ্য নির্ধারণ করা যাবে না।

এই হাই-ভোল্টেজ সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে হ্যারি কেইন বলেন, আমরা জানি এই লড়াইয়ের মাহাত্ম্য কী। সমর্থকেরা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিটি অধ্যায় মনে রেখেছেন, কিন্তু খেলোয়াড়দের মাথায় এসব রাখা চলবে না। মাঠের খেলায় আবেগের কোনো স্থান নেই।


কেইন প্রতিপক্ষ আর্জেন্টিনার ভূয়সী প্রশংসা করে তাদের ‘কঠিন ও সুশৃঙ্খল’ এক প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আর্জেন্টিনা দলটির ট্যাকটিক্যাল বোঝাপড়া দারুণ এবং ম্যাচ যদি ওদের মনের মতো না চলে, তবে ওরা যে কোনো উপায়ে প্রতিপক্ষের খেলার ছন্দ নষ্ট করে দিতে পারে। এই গুণগুলো নিয়েই আমাদের ভাবতে হবে, দশকের পর দশক পুরনো ইতিহাস নিয়ে পড়ে থাকলে চলবে না।

এবারের বিশ্বকাপে ৮টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন লিওনেল মেসি, আর তাঁর চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন ইংলিশ কাপ্তান কেন। স্বভাবতই এই ম্যাচটিকে ‘মেসি বনাম কেইন’ দ্বৈরথ হিসেবে দেখছেন অনেকে। কিন্তু কেইন এই ধারণায় পানি ঢেলে দিয়ে বলেন, এটি কোনো একক খেলোয়াড়ের লড়াই নয়। আমরা এখানে মেসির মতো একজন জাদুকরকে যেমন আটকানোর প্রস্তুতি নিয়েছি, ঠিক তেমনি পুরো আর্জেন্টিনা দলের বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। ওদের শক্তি ওদের একতায়।


নরওয়ে ম্যাচের পর থমাস টুখেলের কড়া সমালোচনা এবং জুড বেলিংহামের প্রকাশ্য ক্ষোভ নিয়ে ইংলিশ ডেরায় যে ‘গৃহযুদ্ধের’ গন্ধ পাচ্ছিল মিডিয়া, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন অধিনায়ক।

বেশ চড়া সুরেই কেন বলেন, দলের মধ্যে কোনো অশান্তি নেই। ড্রেসিংরুমে খোলামেলা ও সৎ আলোচনা হওয়াটাই একটা সুস্থ ও পেশাদার পরিবেশের লক্ষণ। যেখানে খেলোয়াড় এবং কোচ একে অপরকে আরও উন্নত করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। টুখেল আবেগ দিয়ে কথা বলেন এবং তিনি সবসময় আমাদের কাছ থেকে সেরাটা চান। আমরা যারা অভিজ্ঞ পেশাদার, তারা কোচের এই সরাসরি সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়ে নিজেদের অনুপ্রাণিত করার কাজে লাগাই, এটিকে কোনো অজুহাত বা বাধা হতে দিই না।


সব জল্পনা-কল্পনা, মাঠের বাইরের নোংরা বিতর্ক আর অতীতের সোনালী ইতিহাস এখন ব্যাকফুটে। আর মাত্র ৯০ মিনিটের (কিংবা তার চেয়ে বেশি সময়ের) লড়াই থ্রি-লায়ন্সদের নিয়ে যেতে পারে বিশ্বকাপের ফাইনালে। হ্যারি কেনের ক্ষুধা স্পষ্ট- তিনি অতীতের পাতার ধুলো ঝাড়তে চান না, বরং এই নতুন প্রজন্মের ইংল্যান্ড দলকে নিয়ে ইতিহাসের বুকে নিজেদের এক নতুন সোনার হরফের গল্প লিখতে চান! ওদিকে স্প্যানিশ আর্মাডারা ইতিমধ্যেই ফাইনালে বসে বুক চিতিয়ে অপেক্ষা করছে এই রুদ্ধশ্বাস ম্যাচের জয়ীর জন্য!

তথ্যসূত্র: ইএসপিএন

একাত্তর/এআরএস
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর