ভিনিসিয়াসকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে আর্সেনাল!

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

ইউরো ক্লাব ফুটবলে ট্রান্সফার উইন্ডোতে বোমার মতো ফেটেছে খবরটা! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা চমক উপহার দিতে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ঠিক একই সময়ে রিয়াল মাদ্রিদও জার্মান ক্লাব আরবি লাইপজিগের ১২০ মিলিয়ন ইউরো মূল্যের আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্দেকে ছোঁ মারতে তাদের গতি বাড়িয়ে দিয়েছে।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই দুই খবরের তোলপাড় ফুটবলপাড়ায় এক নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে, তবে কি দিওমান্দেকে এনে ভিনিসিয়াসকে সান্তিয়াগো বার্নাব্যু থেকে বিদায় করার পথ প্রশস্ত করছে রিয়াল মাদ্রিদ?


২৬ বছর বয়সী ভিনিসিয়াস চুক্তি নবায়ন না করায় বার্নাব্যুতে চুক্তির শেষ বছরে পা দিয়েছেন। এই সুবর্ণ সুযোগটাই লুফে নিতে চাইছে আর্সেনাল। রিয়াল মাদ্রিদ যখন লিভারপুল ও পিএসজিকে পেছনে ফেলে দিওমান্দেকে পেতে ১২০ মিলিয়ন ইউরোর বিপুল বাজেট হাঁকাচ্ছে, তখন আর্সেনাল মনে করছে ব্রাজিলিয়ান পোস্টার বয়কে বিক্রি করতে রাজি হতে পারে লস ব্ল্যাঙ্কোসরা।

লাইপজিগের হয়ে আলো ছড়ানো উইঙ্গার দিওমান্দে কোন পজিশনে খেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠছেই। রিয়াল যদি তাকে এত দামে দলে নেয়, তবে কি ভিনিসিয়াসের বাঁ দিকের জায়গাটাই দখল করতে যাচ্ছেন এই তরুণ! যদিও বিশ্বকাপের পর ট্রান্সফার বাজার ইতিমধ্যেই গরম, তবে দুই উইঙ্গারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকীয় লড়াই নিশ্চিতভাবেই এই গ্রীষ্মের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে!

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
দ্বিতীয়ার্ধের মাত্র সাত মিনিটের এক অবিশ্বাস্য ও ঝোড়ো গোলবন্যার সুবাদে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মঙ্গলবার রাতে, নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এই...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর