চ্যাম্পিয়ন্স লিগের সেই কান্না ভুলে এবার মিশন ‘ক্লিন শিট’

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:০১ পিএম

মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে হেক্সা মিশনের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে পেন্টাজয়ী ব্রাজিল। মূল্যবান পয়েন্ট হারানোর পাশাপাশি আগে গোল হজম করার পুরোনো রোগটি আবার চাড়া দিয়ে ওঠায়, দ্বিতীয় ম্যাচের আগে সেলেসাও শিবিরের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ এখন ভঙ্গুর রক্ষণভাগ।

শনিবার সকাল সাড়ে ছ’টায় ফিলাডেলফিয়ার মাঠে হাইতির মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল ড্রেসিংরুমের সেই চিন্তার রেখাটা যেন আরও স্পষ্ট করে দিলেন দলের অন্যতম ভরসা ও সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি সাফ জানিয়ে দিলেন, হাইতি ম্যাচে সাম্বা ডিফেন্সের মূল মন্ত্র একটাই, যে কোনো মূল্যে ‘গোল না খাওয়া’।

প্রথম ম্যাচের হোঁচট ভুলে রক্ষণে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই এখন ব্রাজিলের মূল লক্ষ্য। গ্যাব্রিয়েল অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই ম্যাচে কোনো গোল হজম করতে চাই না। ডিফেন্স যদি গোল না খায়, তবে দলের জয়ের সম্ভাবনা এমনিতেই অনেক বেড়ে যায়। তবে এই ক্লিন শিট রাখার দায়িত্ব শুধু আমাদের ডিফেন্ডারদের একার নয়, এর জন্য পুরো দলকে আক্রমণভাগ থেকে শুরু করে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।

মরক্কো ম্যাচের প্রথমার্ধের সেই ছন্নছাড়া ফুটবল নিয়ে ড্রেসিংরুমে চুলচেরা বিশ্লেষণ হয়েছে স্বীকার করে এই সেন্টার-ব্যাক যোগ করেন, আমরা ভালো শুরু করতে পারিনি, এটা আমাদের মেনে নিতেই হবে। ব্রাজিল সবসময় বলের দখল রেখে নিজেদের গতিতে খেলতে ভালোবাসে। প্রথম ম্যাচটি এখন অতীত, আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং হাইতির বিরুদ্ধে মাঠেই তার প্রমাণ দেব।

সংবাদ সম্মেলনে মাঠের ট্যাকটিক্সের বাইরেও আলো কেড়ে নিয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্সের দুই মূল স্তম্ভ, অধিনায়ক মার্কিনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসের মধ্যকার এক আবেগঘন রসায়ন।

সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই দুজনে খেলেছিলেন একে অপরের প্রতিপক্ষ হিসেবে। সেই ব্লকবাস্টার ফাইনালে গ্যাব্রিয়েলের পেনাল্টি মিসের খেসারত দিয়ে পিএসজি’র কাছে শিরোপা হারায় গ্যাব্রিয়েলের দল। কিন্তু ফুটবল যে শুধু শত্রুতার নয়, বন্ধুত্বেরও আঁতুড়ঘর, তা প্রমাণিত হয়েছিল ম্যাচ শেষের ঠিক পর মুহূর্তেই। পিএসজি অধিনায়ক মার্কিনহোস ট্রফি জয়ের উল্লাসে মাতার আগেই দৌড়ে গিয়েছিলেন পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়া বন্ধু গ্যাব্রিয়েলের কাছে।

সেই আবেগঘন মুহূর্তটি স্মরণ করে গ্যাব্রিয়েল কিছুটা ভাবুক কণ্ঠে বলেন, ওটা আমার ক্যারিয়ারের অন্যতম কষ্টের একটা সময় ছিল। কিন্তু মার্কিনহোস নিজের দলের ট্রফি উদযাপনের আগে প্রথমে আমার কাছে ছুটে আসেন, আমাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা ও সমর্থন দেন। একজন খেলোয়াড় হিসেবে তো বটেই, মানুষ এবং অধিনায়ক হিসেবে ওর এই অনন্য ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের আমি অন্ধ ভক্ত।

মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে মার্কিনহোস-গ্যাব্রিয়েল জুটি যেভাবে প্রতিপক্ষের আক্রমণের সামনে খেই হারিয়েছিল, হাইতির বিরুদ্ধে তা সুধরে নেয়ার মোক্ষম সুযোগ পাচ্ছেন দুই বন্ধু। হাইতির আক্রমণভাগকে বোতলবন্দি করে সেলেসাও শিবিরে জয়ের হাসির জয় আসবে কিনা, সেটার জন্য অপেক্ষাই ভালো।

এআরএস
মাঠে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের এক বিস্ফোরক ও কৌতুকপূর্ণ মন্তব্যে ব্রাজিলের রাজনৈতিক ও ফুটবল অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছেন দেশের স্বনামধন্য প্রেসিডেন্ট...
হাইতির বিরুদ্ধে ‘গ্রুপ সি’-এর দ্বিতীয় রাউন্ডের জীবন-মরণ ম্যাচের ঠিক আগের রাতে ব্রাজিল শিবিরের চারপাশের উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতি এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন চতুর ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো...
শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে যখন হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, তখন কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে লক্ষ্য শুধু ২০২৬ বিশ্বকাপের প্রথম জয় তুলে নেওয়া নয়, এর সাথে জড়িয়ে...
মাঠের ফুটবল কৌশল আর ড্রেসিংরুমের চুলচেরা বিশ্লেষণ তো অনেক হলো, এবার ব্রাজিলের হেক্সা মিশন বাঁচাতে মাঠে নামল স্বয়ং জ্যোতির্বিদ্যা! ২০২৬ বিশ্বকাপে সোশ‍্যাল মিডিয়ায় গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে নিখুঁত...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর