টাইব্রেকারের ভূত তাড়াতে আনচেলত্তির ‘মাইন্ড গেম’!

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

হিউস্টনের মাঠে রাতে জাপানের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কাটতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ইতিহাস আর সাম্প্রতিক অতীত সেলেসাওদের মনে এক তীব্র কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। নকআউটের ম্যাচ মানেই টাইব্রেকারের ভাগ্য পরীক্ষা, আর এই পেনাল্টি শুটআউটের নাম শুনলেই ব্রাজিলের চোখে ভেসে ওঠে দুটি টাটকা দুঃস্বপ্ন, ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হার এবং ২০২৪ কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে বিদায়। টাইব্রেকারের পুরনো ভূত তাড়াতে এবার সম্পূর্ণ ভিন্ন এক রণকৌশল ও মাইন্ড গেম নিয়ে হাজির হয়েছেন ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি।


অতীতের দুই বিদায়ের পর ব্রাজিলের তৎকালীন কোচদের রণকৌশল নিয়ে ফুটবল দুনিয়ায় তুমুল সমালোচনা হয়েছিল। কাতারে টাইব্রেকারে নেইমারকে শেষ পেনাল্টি শ্যুটার হিসেবে রেখে মস্ত বড় ভুল করেছিলেন তিতে, যার খেসারত স্বরূপ নেইমারের শট নেয়ার আগেই বিদায় নেয় ব্রাজিল। আবার কোপা আমেরিকায় দরিভাল জুনিয়র টাইব্রেকারের আগে খেলোয়াড়দের গোল হয়ে আলোচনার সময় পাত্তাই পাননি, যা নিয়ে হাসাহাসি হয়েছিল প্রচুর। এমন পরিস্থিতিতে ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, বিশ্বের অন্যতম সেরা চতুর কোচ আনচেলত্তি কীভাবে সামলান এই স্নায়ুযুদ্ধ?


আনচেলত্তির পেনাল্টি দর্শনের মূল মন্ত্র হলো, মাঠে প্লেয়ারের টেকনিক বা দক্ষতার চেয়ে তার মনস্তাত্ত্বিক অবস্থা বা মানসিক জোর বেশি গুরুত্বপূর্ণ। গত বছর রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকার সময় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনা দিয়ে আনচেলত্তির এই চিন্তাভাবনা পরিষ্কার বোঝা যায়।

সেদিন টাইব্রেকারে ব্রাজিলের তরুণ বিস্ময়বালক এনড্রিককে পেনাল্টি নিতে দেননি আনচেলত্তি। ম্যাচ শেষে ইতালিয়ান এই ডন খোলসা করেছিলেন সেই রহস্য, আমাদের পঞ্চম শ্যুটার কে হবে তা নিয়ে দ্বিধা ছিল। কিন্তু আমি যখন এনড্রিকের মুখের দিকে তাকালাম, ওর চেহারা দেখে আমার মনে হলো রুডিগারই এর জন্য বেশি উপযুক্ত। আমাদের মনে হয়েছিল রুডিগার অনেক বেশি শান্ত ও স্নায়ু চেপে রাখতে সক্ষম।

বিশ্বকাপ শুরুর আগে তেরেসোপোলিসের ‘গ্রাঞ্জা কোমারি’তে ব্রাজিলের প্রথম সপ্তাহের অনুশীলন ক্যাম্প থেকেই নিয়মিত পেনাল্টি প্র্যাকটিস করাচ্ছেন আনচেলত্তি। কে কেমন শট নিচ্ছেন, কার সাফল্যের হার কত, সবই তিনি ডায়েরিতে টুকে রাখছেন। তবে, শ্যুটারদের চূড়ান্ত তালিকা তিনি ম্যাচের একদম শেষ মুহূর্তে, খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা দেখে তৈরি করেন। কারণ আনচেলত্তি মনে করেন, টাইব্রেকার হলো স্রেফ একটা ‘লটারি বা টস’।


নিজের এই দর্শন নিয়ে আনচেলত্তি অতীতে বলেছিলেন, আমি যখন পেনাল্টি শ্যুটার নির্বাচন করি, তখন টেকনিকের চেয়ে মানসিক দিকটাকে বেশি প্রাধান্য দিই। আপনি মানসিকভাবে ঠিক না থাকলে, টেকনিক্যালি যত ভালো শটই নিন না কেন, গোল করতে পারবেন না। আমি এমন অনেক বিশ্বমানের পেনাল্টি শ্যুটার দেখেছি, যারা মানসিকভাবে প্রস্তুত না থাকায় শেষ মুহূর্তে শট নিতে অস্বীকৃতি জানিয়েছে।

বর্তমানে ব্রাজিল দলে পেনাল্টি নেয়ার জন্য এক নম্বর পছন্দ নেইমার এবং ইগর থিয়াগো। আজকের এই ‘ডু অর ডাই’ ম্যাচের ভাগ্য যদি টাইব্রেকারে গড়ায়, তবে আনচেলত্তির এই মানস্তাত্ত্বিক ছকই নির্ধারণ করবে, পরবর্তী রাউন্ডে নরওয়ে নাকি আইভরি কোস্টের মুখোমুখি হবে সেলেসাওরা!

ফিফা বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের মঞ্চেই দেখা মিলছে এক পরম কাঙ্ক্ষিত ব্লকবাস্টার ধামাকার! মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ৭টায় যখন ফুটবলীয় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মুখোমুখি হবে...
২০১৪ সালের সেই ঐতিহাসিক মারাকানা ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট মঞ্চে পা রাখছে জার্মানি। মাঝে দীর্ঘ এক যুগ কেটে গেছে গ্রুপ পর্বের ব্যর্থতার চোরাবালিতে। অবশেষে সেই গেরো ছুটেছে। তবে এবারের শেষ...
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
বিশ্বকাপের গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস লড়াই শেষে এবার শুরু হলো নকআউটের বাঘে-মহিষে লড়াই। আর এই দ্বিতীয় পর্ব বা শেষ বত্রিশের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে বিখ্যাত ডাটা...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর