অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলকে লজ্জার থেকে বাঁচালেন রায়ান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫ মিনিটে রায়ানের এক দুর্দান্ত হেডে সেই ঐতিহাসিক স্বপ্ন চুরমার হয়ে গেল!

টনি পপোভিচের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের চূড়ান্ত লজ্জা এড়িয়ে ১-১ গোলের নাটকীয় সমতায় ম্যাচ শেষ করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে শুরুতে তীব্র লড়াই দেখা যায়। কার্লো আনচেলত্তি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রাজিলের কাছে কোনো ম্যাচই প্রীতি ম্যাচ নয়।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে; বিশেষ করে ব্রাজিলের এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর ফাউলের কারণে গোলটি বাতিল করে দেয়।

বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দেন ২০ বছর বয়সী সাবেক বায়ার্ন মিউনিখ তারকা নেস্তোরি ইরানকুন্দা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্রাজিলের রক্ষণ প্রাচীর ও গোলরক্ষক হুগো সৌজাকে পরাস্ত করে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

২০০১ সালের কনফেডারেশন কাপের পর ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক দ্বিতীয় জয়ের ঘ্রাণ পাচ্ছিল সকারুজরা। কিন্তু নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের ৯৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল নিখুঁত হেডে জালে জড়িয়ে দেন বোর্নমাউথ ফরোয়ার্ড রায়ান।

রাফিনহার মাপা কর্নার থেকে করা রায়ানের এই গোলেই পরাজয়ের করাল থাবা থেকে বেঁচে যায় সেলেসাওরা। আগামী মঙ্গলবার আবারও মুখোমুখি হবে এই দুই দল, যার পর আগামী ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলতে ভারতে উড়াল দেবে ব্রাজিল।

একাত্তর/এআরএস
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর