পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে আবারও স্বর্ণ ভারতের!

এশিয়ান গেমস ক্রিকেট

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নিজেদের স্বর্ণ পদক ধরে রাখলো রাখল টিম ইন্ডিয়া। একই সাথে চলমান এশিয়ান গেমসে ভারতের মোট স্বর্ণের সংখ্যা গিয়ে পৌঁছাল ১৯-এ। ২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ ৫১ বলে ৯৬ রানের এক একা লড়াই চালিয়েও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় ব্যাটাররা। ওপেনার অভিষেক শর্মা মাত্র ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে শুরুর মেজাজ সেট করে দেন। শেষের দিকে তিলক বর্মার ২২ বলে অপরাজিত ৫১* রান এবং শিভম দুবের ১৪ বলে ঝোড়ো ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত।


২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। তবে একপ্রান্ত আঁকড়ে ধরে একক বীরত্বে ভারতকে ভয় পাইয়ে দিয়েছিলেন হাসান নওয়াজ। কিন্তু ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও শিভম দুবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত হার মানতেই হয় পাকিস্তানকে। এই তিনজনই তুলে নেন দুটি করে মূল্যবান উইকেট। পাকিস্তানের সব প্রতিরোধ ভেঙে ১৯ রানের এই মহাকাব্যিক জয়ে উদযাপনে মেতে ওঠে পুরো ভারতীয় শিবির। এশিয়ান গেমসের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোনা জেতার এই ডাবল ধামাকা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলকালাম সৃষ্টি করেছে!

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর