১৫ বানরের মৃত্যু, অভিযোগের তীর এলন মাস্কের দিকে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫২ পিএম

বানরের মস্কিষ্কে চিপ বা মেমোরি কার্ড স্থাপনের মাধ্যমে প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিয়ে চেয়েছিলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। বানরের পর মানুষের মস্তিকেও এই কার্ড বসানোর ঘোষণা দিয়েছিলো মাস্কের প্রতিষ্ঠান নিউরোটেক স্টার্টআপ নিউরালিংক।

কিন্তু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চলা এই গবেষণায় মোট ২৩টি বানরের মধ্যে অন্তত ১৫টি মারা গেছে বলে জানিয়েছে ইয়হু নিউজ ও নিউ ইয়র্ক পোস্টসহ একাধিক সংবাদমাধ্যম। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। 

মানুষের মস্তিষ্কের আঘাত, মেরুদণ্ডের আঘাত, বিষণ্নতা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের ব্যাধি নিরাময়ে এবং মিউজিক স্ট্রিমিং থেকে কাছাকাছি-টেলিপ্যাথিক যোগাযোগ পর্যন্ত সবকিছুর জন্য মানুষকে ইন্টারনেটে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল নিউরালিংক। ২০১৬ সালে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিউরালিংকের পক্ষে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ওই গবেষণা চালানো হয়। মোট ২৩টি বানরকে ব্যবহার করা হয় এ কাজে। যারমধ্যে অন্তত ১৫টি বানর মারা গেছে। 

image

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার 

গবেষণার সময় বানরের মস্তিষ্ক ছিদ্র করে চিপগুলো লাগানো হয়েছিল। শুরুতে তেমন সমস্যা দেখা না দিলেও ধীরে ধীরে বানরগুলোর মস্তিকে সংক্রমণ ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয় এবং বানরগুলো মারা যায়। আর ময়নাতদন্তে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বানরগুলোর মৃত্যু হয়েছে।  

এমন পরিস্থিতে চটেছেন পশু অধিকার সংগঠনগুলো। তাদেরই একটা প্রতিষ্ঠান ফিজিসিয়ানস কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন। যারা ৭০০ পাতার একটি প্রতিবেদন তৈরি করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে চিপ লাগানোর পর অসুস্থ হয়ে পড়েছিল বানরগুলো। প্রাণীগুলো অনেক কষ্ট পেয়ছে। সে কারণেই তাদের মৃত্যু হয়। অন্য প্রাণীদের ওপর এটা অত্যাচার।   

আরও পড়ুন: ৭৯ বছর বয়সে অস্ত্র ধরেছেন এ নারী, ইউক্রেনবাসী বলছে 'নায়ক'

এ বিষয়ে মার্কিন কৃষি বিভাগে অভিযোগ দায়ের করেছে ওই সংগঠন। তাতে এলন মাস্ক ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। ফলে আইনি প্রক্রিয়ার মুখে পড়তে হতে পারে উদ্যোগতাদের।

একইসাথে মস্কিষ্কে চিপ স্থাপনের গবেষণায় এটি একটি বিপর্যয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।   


একাত্তর/আরবিএস  

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের একটি বিশালাকার অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে তীব্র গতিতে আছড়ে পড়েছে। গত বছর মহাকাশে উৎক্ষেপণ করা...
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। পরে তাতে আগুন লেগে যায়। এনিয়ে চলতি বছরে দুইবার উৎক্ষেপণের পর ভেঙে পড়লো স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’ -এর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর