এমন বৃহস্পতিকে আগে কেউ কখনো দেখেনি

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৯:২৯ পিএম

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির এক চোখধাঁধানো ছবি সামনে এনেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

সম্প্রতি এ টেলিস্কোপে তোলা বৃহস্পতি গ্রহের বেশ কিছু ছবি উন্মুক্ত করেছেন বিজ্ঞানীরা। ওই ছবিতে বৃহস্পতি গ্রহটির অভূতপূর্ব দৃশ্য দেখা গেছে। 

গবেষকেরা বলেন, জেমস ওয়েব টেলিস্কোপ গত জুলাইয়ে বৃহস্পতি গ্রহের অভূতপূর্ব দৃশ্য ধারণ করে। ছবিতে গ্রহের মেরুপ্রভা অর্থাৎ নর্দান ও সাউদার্ন লাইটস ও মেরু কুয়াশা দেখা যাচ্ছে। 

image


এর বাইরে গ্রহটির ছোট–বড় অনেক ঝড়ের দৃশ্যের পাশাপাশি পৃথিবীকে গ্রাস করে ফেলার মতো বৃহস্পতির বিশাল লাল বিন্দু বা গ্রেট রেড স্পষ্টভাবে দেখা যায়। 

একটি ছবিতে বৃহস্পতির চারপাশে প্রায় বিবর্ণ একটি বলয়ের পাশাপাশি দুটি ক্ষুদ্র চাঁদও দেখা গেছে। জ্যোতির্বিদরা ছবিগুলোকে ‘অসাধারণ’ বলে আখ্যা দিয়েছেন।

জানা গেছে, ছবিগুলো অবলোহিত আলোর (ইনফ্রারেড) হলেও পরে সেগুলোকে কৃত্রিমভাবে রং করে বর্তমানের রূপ দেওয়া হয়েছে।

নাসা জানিয়েছে, বৃহস্পতির যে দৃশ্যটি ছবিতে ফুটে উঠেছে তা আসলে টেলিস্কোপের তোলা একাধিক ছবির মিশ্রিত একটি রূপ।  

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বিদ ইমকে ডে পাটের বলেন, ‘আমরা বৃহস্পতিকে আগে কখনোই এ রকম দেখিনি। এর পুরোটাই অসাধারণ। 

image


একাত্তর/এআর

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর