টিকটকের বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ উদযাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হলো।

টিকটকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।

‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আয়মান সাদিক। সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছে ‘স্টাইল হাট’ এবং সেরা বিউটি ক্রিয়েটর হয়েছে ‘লাইফ ইস মেও’।

সেরা ফুড ক্রিয়েটর নির্বাচিত হয়েছে ‘ফুডখোর’ ও সেরা উদীয়মান ক্রিয়েটর পুরস্কার পেয়েছে ‘কিক স্যানড সিক্স’। ‘বেস্ট আমার বাংলাদেশ কনটেন্ট’ ক্যাটাগরিতে ব্যতিক্রমী কনটেন্ট নির্মাণের জন্য পুরস্কার পেয়েছেন ‘দ্য মাহিম মেইকস’।

শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য ‘মুনজেরিন শহীদ’ পুরস্কার পেয়েছেন ‘লার্ন অন টিকটক ক্রিয়েটর’ ক্যাটাগরিতে।

সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘নিয়ন অন’ এবং বড় ধরনের কনটেন্ট তৈরিতে দক্ষ ‘রবিন রাফান’ পুরস্কার জিতে নেন লং-ফর্ম কনটেন্ট ক্যাটাগরিতে।

এছাড়া লোকেশন ট্যাগিং ফিচারটি দারুণভাবে ব্যবহারের জন্য বেস্ট ইউজ অফ লোকেশন ট্যাগিংয়ের জন্য সেরা হয়েছেন ‘ফুডিশ’।

এ বছর ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোট নেওয়া হয়। যেখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট আট ক্যাটাগরিতে ভোট হয়। পুরস্কারের জন্য মনোনীতরা প্রায় এক মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন।

‘বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং’ এবং ‘বেস্ট আমার বাংলাদেশ কনটেন্ট’ -এই দুই ক্যাটাগরির ফলাফল নির্ধারণ করেন বিচারকরা। এছাড়াও অনুষ্ঠানটিতে টিকটকের সেরা কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সন্ধ্যাব্যাপী তাদের পরিবেশনা উপস্থাপন করে।

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

সবশেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ‘প্রীতম হাসান’ দর্শকদের মাতান তার দারুণ সব গান দিয়ে।

কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করার মধ্য দিয়ে এই ‘ইয়ার অন টিকটক ২০২৩’ ইভেন্টটিতে টিকটক প্ল্যাটফর্মে উঠে আসা বাংলাদেশিদের প্রতিভাকে গুরুত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশে সৃজনশীলতার সাথে ডিজিটাল কনটেন্ট তৈরিতে টিকটকের ভূমিকা তুলে ধরে টিকটকের এই আয়োজন।

একাত্তর/আরএ
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। নির্বাচন সম্পর্কিত যেকোনো তথ্যের স্বচ্ছতা ও...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর