বাংলাদেশ থেকে এক কোটির বেশি ভিডিও সরিয়েছে টিকটক

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ভিডিওগুলো অপসারণ করা হয়। বাংলাদেশে সরানো ভিডিওর মধ্যে ৯৯.৬% সক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে এবং ৯৭.৭% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে।

এদিকে এ সময়ে বিশ্বজুড়ে মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে টিকটক। যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। যাচাই শেষে ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ৩০.১% ভিডিওতে সংবেদনশীল বিষয়বস্তু ছিলো, ১১.৫% ভিডিও নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন করেছে, ১৫.৬% ভিডিও গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভেঙেছে, ৪৫.৫% ভিডিওকে ভুল তথ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ১৩.৮% এডিটেড বা এআই-জেনারেটেড কনটেন্ট ছিলো।

টিকটক জানিয়েছে, নিয়মিত এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার থেকে এই রিপোর্ট এবং কনটেন্ট নীতিমালা সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।

আরবিএস
প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ উদযাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হলো।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ‘ডিপফেক’ ভিডিও ও ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব ভিডিও, যা ‘ডিপফেক’ নামে নেট দুনিয়ায় পরিচিতি হয়ে উঠেছে।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর