শিক্ষানবিশকে বরখাস্ত করে বিপদে টিকটক!

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম

প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণের সময় নাশকতার অভিযোগে একজন শিক্ষানবিশকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এই বিষয়টি এখন সামাজিক মাধ্যমে তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে যে, এই শিক্ষানবিশের নাশকতার ফলে যেসব ক্ষতির দাবি করা হয়েছে, তাতে কিছু অতিরঞ্জন ও অসংগতি রয়েছে। অজ্ঞাতনামা এক ব্যক্তির দ্বারা এই সব ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেছে বাইটড্যান্স। এতে করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাইটড্যান্স এক বিবৃতিতে বলেছে, বরখাস্ত হওয়া কর্মীটি এআই নির্ভর বাণিজ্যিকীকরণ প্রযুক্তি দলের একজন শিক্ষানবিশ ছিলেন এবং এআই ল্যাবের কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। তবে, ওই ব্যক্তির নাশকতার ফলে এআই মডেলটির কোন ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাইটড্যান্সের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই ব্যক্তিকে আগস্ট মাসে বরখাস্ত করার পাশাপাশি ইন্টার্নের বিশ্ববিদ্যালয়কে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। ওই কর্মীর ভুলের কারণে সোশ্যাল মিডিয়ায় ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার দাবিটি ভুল বলেও জানিয়েছে বাইটড্যান্স।

বাইটডান্স, টিকটক এবং এর চীনা সংস্করণ ডোয়িনসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো পরিচালনা করে। বাইটডান্স কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রচুর বিনিয়োগ করছে। ডুয়াবো চ্যাটবট ছাড়াও জিমেং নামের একটি টেক্সট-টু-ভিডিও টুলসহ নানা অ্যাপ্লিকেশন এই প্রযুক্তি দ্বারা পরিচালিত।

এআরএস
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে এক কোটি ১০ লাখ ছয় হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে...
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’ উদযাপিত হয়েছে। দেশে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হলো।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। নির্বাচন সম্পর্কিত যেকোনো তথ্যের স্বচ্ছতা ও...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর