সিঙ্গাপুরের চেয়েও বাংলাদেশের দ্রুত উন্নতির সম্ভাবনা

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২:১৭ পিএম

সিঙ্গাপুরের চেয়েও বাংলাদেশের দ্রুত উন্নতির সম্ভাবনা আছে। কারণ তরুণরা শুরুতেই এমন কিছু প্রযুক্তিগত সুবিধা পাচ্ছে যেগুলো বিশ্বের অনেক দেশ পায়নি। একাত্তরকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি উদ্যোক্তা কামরুল মিনা জানান, বড় কোম্পানিগুলোর উচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া, যেন পাস করেই তারা স্মার্ট বাংলাদেশ তৈরিতে নেমে পড়তে পারে।

স্বল্প সময়ের বাংলাদেশ সফর; তারমধ্যেও দেশের অগ্রগামী প্রযুক্তির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন টেক্সাসের বাংলাদেশি উদ্যোক্তা কামরুল মিনা। একাত্তরকে জানান, আগামী দিনের বিশ্ব হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। সেখানে বাংলাদেশের তরুণদের রয়েছে অপার সম্ভাবনা। 

প্রোগ্রাম সিস্টেমসের কো-ফাউন্ডার ও সিইও কামরুল মিনা বলেন, কঠিন সাবজেক্ট, যারা কম্পিউটারে পড়েন, বিশেষ করে যারা বেশি ভালো তারা এটা করতে পারবেন। পৃথিবীজুড়ে এআই ট্যালেন্টের অভাব রয়েছে। যেটায় অভাব এবং যেটা নতুন, সেটাতেই যেতে হয়। আমার মনে হয় বাংলাদেশ এটা করবে। আমরাও চাচ্ছি এভাবে করবো।   

বিশ্বব্যাপী বাড়ছে চিপ ডিজাইনের বাজার। সেই চিপ ডিজাইনের এক শতাংশই করছে বাংলাদেশিরা। বাংলাদেশি তরুণরা সঠিক প্রশিক্ষণ পেলে চিপ ডিজাইনে নেতৃত্ব দেবে বলে মনে করেন, এই উদ্যোক্তা।

তিনি আরও বলেন, আমার মনে হয় চিপ ডিজাইনে সম্ভাবনা আরও বেশি। চিপ ডিজাইনে একটু বেশি বিনিয়োগ লাগে কিন্তু বাংলাদেশিরা স্বাভাবিকভাবে চিপ ডিজাইনে ভালো। সফটওয়্যারে কিছু সব দেশ পারে না। যেমন আমেরিকা সবচেয়ে ভালো। জাপান যেমন পারে না। ক্রিয়েটিভ হতে হয়। বাংলাদেশিদের কাছে সময় আছে সেজন্য একটা প্রতিযোগিতা হবে। 

তবে স্মার্ট বাংলাদেশের যুগান্তকারী ভিশনে ভালো করতে হলে দায়িত্ব নিতে হবে ইন্ডাস্ট্রিকে; গড়ে তুলতে হবে তরুণদের।  

এই উদ্যোক্তা বলেন, কোম্পানি মালিকদের দায়িত্ব, সামাজিকভাবে এবং নিজেদের জন্যও যে, আমরা নিয়ে নিয়ে প্রশিক্ষণ দেবো। বিদেশে এভাবে প্রশিক্ষণ দেয়। এভাবেই সবাই প্রশিক্ষিত হয়। এখানেও এটা করা উচিত। এক হাজার কোম্পানি যদি ৩০ জনকেও নেয় তাহলে বিশাল একটা অংশ হলো। যারা শিখবে তারা পরে অন্যকে শেখাতে পারে। আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে।     

দেশের শিক্ষা কারিকুলামে কম্পিউটার বিজ্ঞানকে গুরুত্ব দেবার তাগিদ দেন এই উদ্যোক্তা। 

 

আরবিএস
প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আগামী দিনে বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর