নিবন্ধিত সিমের ৪২ শতাংশ নিষ্ক্রিয়

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৯:৩৯ পিএম

দেশে মোট নিবন্ধিত মোবাইল ফোনের সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার সিম। এ হিসেবে নিবন্ধিত সিমের মধ্যে ১৩ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯৭০টি নিষ্ক্রিয়। অর্থাৎ, মোট সিমের ৪১ দশমিক ৭৮ শতাংশ এখন নিষ্ক্রিয়। রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটকের নিবন্ধিত সিমের ৫৫ শতাংশই নিষ্ক্রিয়।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ময়মনসিংহ-৬ আসনের আব্দুল মালেক সরকারের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ফোনের মোট নিবন্ধিত সিম ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫টি। এর মধ্যে সক্রিয় আট কোটি ৩৯ লাখ ৫০ হাজার, নিষ্ক্রিয় তিন কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৯২৫টি। বাংলালিংকের মোট নিবন্ধিত সিম ৯ কোটি সাত লাখ ৬৫ হাজার ৯৬২টি। এর মধ্যে সক্রিয় চার কোটি ৪৭ লাখ ২০ হাজার, নিষ্ক্রিয় চার কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৯৬২টি। রবি আজিয়াটার মোট সিম ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি। এর মধ্যে সক্রিয় পাঁচ কোটি ৮৫ লাখ ১০ হাজার, নিষ্ক্রিয় চার কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৮০০টি। টেলিটকের নিবন্ধিত সিম এক কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি। এরমধ্যে সক্রিয় ৬৫ লাখ ৫০ হাজার, নিষ্ক্রিয় ৭৯ লাখ ১১ হাজার ২৮৩।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রচলিত কলরেটটি ২০১৮ সালে মার্কেট পর্যালোচনা করে আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মার্কেট সংশ্লিষ্ট পর্যালোচনা চলমান রয়েছে। আপাতত কলরেট পুনঃনির্ধারণের বিষয়ে কোনো পরিকল্পনা নেই।

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে পলক জানান, বাংলাদেশে বর্তমানে লাইসেন্সধারী ইন্টারনেট সরবরাহকারীর সংখ্যা দুই হাজার ৬৫০টি।

সংরক্ষিত আসনের ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালে বিটিসিএলের গ্রাহক ছিলেন পাঁচ লাখ ১৯ হাজার ৯২২ জন। বর্তমানে (২০২৪ সালের ১২ জুন পর্যন্ত) সে সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৭৩ হাজার ৯৫০ জন। অর্থাৎ গত পাঁচ বছরে বিটিসিএলের গ্রাহক সংখ্যা কমেছে এক লাখ ৪৫ হাজার ৯৭২টি।

স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, মোবাইল অপারেটরগুলো তাদের ব্যয়, গ্রাহকের চাহিদা, গ্রাহকের সেবা ব্যবহার ধরন প্রভৃতি বিবেচনা করে বিভিন্ন মেয়াদের বিভিন্ন ভলিউমের প্যাকেজ ডিজাইন করে। মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকেজের ক্ষেত্রে বিটিআরসি থেকে তিন ধরনের (সাত দিন, ৩০ দিন এবং আনলিমিটেড) মেয়াদ নির্দিষ্ট করা হয়েছে। গ্রাহক স্বার্থ বিবেচনা করে বিটিআরসি থেকে ২০২২ সালের ২৮ এপ্রিল থেকে সকল অপারেটরের নির্দিষ্ট কিছু আনলিমিটেড (মেয়াদবিহীন) প্যাকেজ ডিজাইনের নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সকল অপারেটরের ২৫ জিবি, ৫০ জিবি ও ৭৫ জিবি মেয়াদের তিনটি আনলিমিটেড (মেয়াদবিহীন) প্যাকেজ বাজারে রয়েছে।

কেএসএইচ
দেশে একটি আইএমইআই নাম্বারেই নিবন্ধিত আছে অন্তত ১ লাখ ৫০ হাজার হ্যান্ডসেট। বিভিন্ন জায়গায়, বিভিন্ন অসাধু চক্র আছে যারা টাকা বিনিময়ে মোবাইলের আইএমইআই নাম্বার বদলে দিচ্ছে।
মোবাইল ফোন এখন আর কোন বিলাসিতা তো নয়ই, আবার শুধুই কথা বলার বস্তু নয়। আমাদের জীবনের বেঁচে থাকার অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন।
মন্ত্রী-সংসদ সদস্যদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভেরিফায়েড করার পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাক চৌধুরী (ছদ্মনাম)। মুঠোফোনে দুটো সিম ব্যবহার করেন। একটি প্রতিষ্ঠানের, আরেকটি ব্যক্তিগত। কাজের প্রয়োজনে প্রতিষ্ঠানের সিমের ব্যবহারটাই বেশি হয়।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর