বাংলাদেশ স্টার্টআপ সামিট শুরু ২৭ জুলাই

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৭:৪২ পিএম

দেশের উদ্ভাবনী নতুন উদ্যোগগুলো নিয়ে অনুষ্ঠেয়ে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৭ ও ২৮ জুলাই বাংলাদেশ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে। ‘স্মার্ট বাংলাদেশ: অশেষ সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ আয়োজনের উদ্বোধন করেন। 

সংবাদ সম্মেলনে জুনাইদ আহ্‌মেদ বলেন, বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪ আমাদের উদ্ভাবনী ইকোসিস্টেমের বৈশ্বিক সম্ভাবনার একটি অনন্য সাক্ষ্য হবে। উদ্ভাবক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্র করে, ক্রমবর্ধমান স্টার্টআপ অঙ্গনে বাংলাদেশ নিজের অগ্রণী অবস্থান নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তিনি বলেন, দুই দিনের এই সামিটের অভিজ্ঞতা থেকে উদ্ভাবনী উদ্যোগের কলেবর  বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের সম্ভাবনা বাড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনে সামিটটির আয়োজন অংশীদার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান, যোগাযোগ অংশীদার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম ও ব্যবস্থাপনা অংশীদার তাসনুভা আহমেদ, পৃষ্ঠপোষক এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার সোনিয়া বশির কবির, এক্সেলারেট হারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনজারিন মাহবুব, আমি প্রবাসী লিমিটেডের সিইও ও সহপ্রতিষ্ঠাতা নামির আহমেদ, নেক্সট ভেঞ্চারসের সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ দেশের বাইরে থেকে ব্যবসায় ও স্টার্টআপ জগতের বিনিয়োগকারী ও বিনিয়োগ সংগঠনের প্রতিনিধিরা এই সামিটে অংশ নিতে আসবেন। বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩–এর সাফল্যের ধারাবাহিকতায় এই বছরের আয়োজনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিশেষ সাড়া পেয়েছে। সামিটে ৫৫টির বেশি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থার পাশাপাশি, বেশ কিছু অ্যাঞ্জেল বিনিয়োগকারী, স্টার্টআপ উৎসাহী ও আন্তর্জাতিক স্টার্টআপ অংশ নেবে।

বাংলাদেশ স্টার্টআপ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি এআই, স্টার্টআপ শিক্ষা, আর্ট অব ফান্ডরাইজিং, আর্থিক প্রযুক্তি (ফিনটেক), জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিনিয়োগের প্রভাব, লজিস্টিকস, ই-কমার্স, তৈরি পোশাকশিল্পের প্রদর্শন, খাদ্য ও কৃষি প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন অধিবেশনের অয়োজন থাকবে। অংশগ্রহণকারীদের জন্য দিনব্যাপী শোকেস, প্রশিক্ষণ অধিবেশন, নীতি আলোচনা ও যোগাযোগের সুযোগ থাকবে।

বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪ আয়োজনে বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সিগনেচার স্পন্সর হিসেবে আছে ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস। এ ছাড়া যোগাযোগ অংশীদার হিসেবে মাইন্ডশেয়ার, আয়োজন অংশীদার উইন্ডমিল, ইকোসিস্টেম অংশীদার ইয়ুথ কো ল্যাব, আতিথেয়তা অংশীদার ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা, জ্ঞান অংশীদার লাইটক্যাসেল ও নিবন্ধন অংশীদার হিসেবে সহজ এ আয়োজনে যুক্ত রয়েছে।

বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানা ও নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইট (https://www.startupsummit.gov.bd) থেকে।

একাত্তর/এসি
বিমানে ভ্রমণের প্রচলিত ধারণাকে বদলে দিতে, ৬০ বছরের পুরোনো এক প্রযুক্তিকে নতুন করে ফিরিয়ে আনছে যুক্তরাজ্যভিত্তিক স্টার্টআপ আর্ক অ্যারোসিস্টেম। হেলিকপ্টারের চেয়ে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিকল্প...
উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ২৭ জুলাই ঢাকায় শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’। 
দেশে প্রতি বছর বাংলাদেশ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। রোববার রাতে রাজধানীর একটি হোটেলের বল রুমে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া স্টার্টআপ বাংলাদেশ সামিট-২০২৩ শেষ হয়েছে। সমাপনী...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর