গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের বিশেষ উদ্যোগ ‘পথে পথে’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার  গ্রামীণফোনের সব স্তরের কর্মীরা সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হন।

গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাঁদের বাস্তব অভিজ্ঞতা শোনা এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া চাহিদা ও প্রত্যাশাগুলো ভালোভাবে বোঝাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সব স্তরের কর্মীরা গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বোঝা, তাঁদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গ্রাহকের দৃষ্টিভঙ্গি থেকে বাজারকে দেখা এবং প্রাপ্ত অভিজ্ঞতাগুলো নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সব কর্মী গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাঁদের কথা শোনার এবং সরাসরি তাঁদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো ভালো শ্রোতা হওয়া; আর গ্রাহকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।

পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ‘পথে পথে’ উদ্যোগটি প্রতিষ্ঠানের সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা, গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্রামীণফোন সব সময় প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

একাত্তর/এআরএস
দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা...
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো...
মাসে দুই কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে দেশের শীর্ষস্থানীয় অ্যাপ হিসেবে প্রতিষ্ঠা পেলো গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ ‘মাইজিপি’। এই অর্জন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে...
প্রায় দুইঘণ্টা পর স্বাভাবিক হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে তিনি জানান,...
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে...
যুক্তরাষ্ট্রের নতুন রপ্তানি নিয়ন্ত্রণবিধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে নিজেদের চিপযুক্ত সার্ভার সরবরাহ স্থগিত করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। দেশগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর,...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায়...
চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বক্তব্যের মধ্যেই দেশটিতে নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনা দ্রুত নির্মাণের চিত্র উঠে এসেছে কৃত্রিম উপগ্রহের ছবিতে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর