সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন কামরুল হাসান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনাগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ব্র্যান্ড ফোরামের দশম নেতৃত্ব সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২২টি বিভাগে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসানের এ অর্জন তার কর্মজীবনের সাফল্য, পেশাদারত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তার ভূমিকার স্বীকৃতি।

ছবি: সংগৃহীত

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের এফএমসিজি খাতের পরিচিত মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। ব্র্যান্ড মার্কেটিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দেন। সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন তিনি। পরবর্তী সময়ে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রাখেন।

ব্যবসা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পণ্যসম্ভারের দায়িত্ব পালনের পর ২০২৮ সালে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রধান ব্যবসা কর্মকর্তা পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং পণ্যটির প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য বাজারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন তিনি।

সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে উৎসাহিত করাকে নেতৃত্বের মূল বিষয় বলে মনে করেন কামরুল হাসান।

একাত্তর/কেআই
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করার জন্য ষষ্ঠবারের মতো ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।
সার্ক সার্জিক্যাল সোসাইটির ‘আইকন অব সার্জারি’ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ (সা.) কতৃর্ক দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম র-গোল্ড (অপরিশোধিত স্বর্ণ) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩...
যুক্তরাষ্ট্রের নতুন রপ্তানি নিয়ন্ত্রণবিধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে নিজেদের চিপযুক্ত সার্ভার সরবরাহ স্থগিত করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। দেশগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর,...
সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর