শপথের পর মন্ত্রিদের আপ্যায়নে থাকবে বাকলাবা মিষ্টি সহ...

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম

বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান শেষে তাদের আপ্যায়নের জন্য নানা বাহারি খাবারের আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু লিস্ট থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে খাবারের বৈচিত্র্য।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন মন্ত্রীদের আপ্যায়নে নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, খাবারের টেবিলে থাকবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা।

মিষ্টি মুখ করতে পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাবা। এছাড়া কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলের বাস্কেটও থাকবে সন্ধ্যার আপ্যায়নে।

তিনি বলেন, বঙ্গভবনের সবুজ লনে শামিয়ানার নিচে চা-কফিতে জমবে শেষ সময়ের আড্ডা আর খোশগল্প।  

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে আওয়ামী লীগ ২২২ আসন পেয়ে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ আসন পায় স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি পায় ১১টি আসন।

এআর
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর