আবারও কমলো স্বর্ণের দাম, ১১ দিনে কমলো ১৯৭৭১ টাকা

আপডেট : ১১ জুন ২০২৬, ১১:১০ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৪৩২ টাকা কমিয়ে দুই লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক বার্তায় এই খবর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম কার্যকর হচ্ছে এদিন বেলা ১০টা থেকেই।

এর আগে গত দুই জুন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় তিন হাজার ২৬৬ টাকা। তারপর ছয় জুন কমানো হয় পাঁচ হাজার ৪৮১ টাকা এবং ১০ জুন কমানো হয় ছয় হাজার ৫৯১ টাকা। আর ১১ জুন কমলো চার হাজার ৪৩২ টাকা ।ফলে চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হলো ১৯ হাজার ৭৭১ টাকা।

নতুন দাম অনুযায়ী এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দুই লাখ ১৮ হাজার ৩৫০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি দুই লাখ আট হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫৯ টাকা কমিয়ে চার হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫৮ টাকা কমিয়ে তিন হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৫৯ টাকা কমিয়ে দুই হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এসি
দেশে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা কমিয়ে দুই লাখ ২৯ হাজার নির্ধারণ করা হয়েছে। যা আগেরও দিনও ছিলো...
দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৩৭৪ টাকা কমিয়ে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা...
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফি জয়ের মিশন শুরু করতেই আফ্রিকান সিংহ মরক্কোর সামনে বড়সড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ‘গ্রুপ সি’-এর বহুল প্রতিক্ষিত এই হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে...
বিশ্বকাপে ‘গ্রুপ এফ’-এর উদ্বোধনী ম্যাচে সোমবার সকালে মেক্সিকোর এস্তাদিও মন্তেরিতে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও সুইডেন। আর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সুইডিশ শিবিরকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন...
সান ফ্রান্সিসকো বে এরিয়ার তীব্র দাবদাহে নিশ্চিত জয় পকেটে পুরে ফুরফুরে মেজাজে মাঠ ছাড়ার প্রহর গুনছিল সুইজারল্যান্ড। কিন্তু অন্তিম মুহূর্তে কাতারের এক ‘টর্নেডো’ হেডে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেছে।...
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর