ইংল্যান্ড শিবিরে চুরির ঘটনায় চরম অস্বস্তি, আটক দুই

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:৫৫ এএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগেই এক চরম বিব্রতকর ও কেলেঙ্কারিতে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার প্রি-ট্রেনিং বেস থেকে কানসাস সিটিতে নিজেদের স্থায়ী বিশ্বকাপ বেস ক্যাম্পে যাওয়ার পথে ট্রেইলার বা গাড়ি থেকে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ ক্রীড়া সরঞ্জাম চুরি হয়ে গেছে!

শনিবার, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বার্তা সংস্থা এপি’কে এই চুরির খবর নিশ্চিত করেছে। এই চুরির ঘটনায় পুরো কানসাস সিটি জুড়ে তোলপাড় শুরু হলে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। ইতিমধ্যেই কানসাস সিটি পুলিশ বিভাগের সার্জেন্ট ফিল ডিমার্টিনো নিশ্চিত করেছেন, চুরির সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।


ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। কানসাস সিটির মেয়র কুইন্টন লুকাস, যিনি এই বিশ্বকাপে শহরের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছেন, তিনি বেশ উদ্বেগের সাথে জানান, শুক্রবার কানসাস সিটির অফিশিয়ালরা জানতে পারেন যে, ফ্লোরিডা থেকে সড়ক পথে কানসাস সিটির ট্রেইনিং ফেসিলিটিতে আসার মাঝপথেই ইংল্যান্ড জাতীয় দলের মালামাল ও সরঞ্জাম চুরি করা হয়েছে।

স্থানীয়, রাজ্য এবং ফেডারেল পর্যায়ের জননিরাপত্তা কর্মকর্তারা যৌথভাবে তদন্ত করছেন, আমেরিকার কোন অংশে এই চুরির ঘটনা ঘটেছে এবং এর পেছনে আর কারা জড়িত। চলমান পুলিশি তদন্তের কারণে চুরি যাওয়া মালামালের সুনির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপ পর্বের কোনো ম্যাচ এই শহরে না থাকলেও, ভৌগোলিক দিক থেকে একদম কেন্দ্রে অবস্থানের কারণে কানসাস সিটিকে নিজেদের স্থায়ী বেস ক্যাম্প বানিয়েছে হ্যারি কেন-জুড বেলিংহামরা। আগামী বুধবার ড্যালাসের উপকণ্ঠে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড, যা কানসাস সিটি থেকে মাত্র ৯০ মিনিটের বিমান দূরত্ব।


এছাড়া ঘানার বিপক্ষে বস্টনে এবং পানামার বিপক্ষে নিউ জার্সির ম্যাচগুলোও মাত্র ৩ ঘণ্টার বিমান দূরত্বে অবস্থিত। এমনকি নকআউট পর্বে ওয়েস্ট কোস্টে খেলা পড়লেও সেখান থেকে সহজে যাতায়াত করা যাবে। উল্লেখ্য, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস দলও এই কানসাস সিটিতেই তাদের বেস ক্যাম্প করেছে। আর পাশের শহর লরেন্সে আস্তানা গেড়েছে আলজেরিয়া।

ইংল্যান্ড দল মূলত কানসাস সিটির সোপ সকার ভিলেজে অনুশীলনের প্রস্তুতি নিয়েছে, যা একসময় এমএলএস ক্লাব স্পোর্টিং কানসাস সিটির ট্রেইনিং গ্রাউন্ড ছিল। সেখানে ইতিমধ্যেই ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রস পতাকা উড়ছে এবং গেটে বড় করে লেখা রয়েছে-‘দ্য হোম অফ ইংল্যান্ড’। আর ফুটবলারদের থাকার জন্য কানসাসের একটি বিলাসবহুল বুটিক হোটেল পুরোপুরি বুকিং করেছে ইংলিশরা।

শনিবার বিকালের দিকে সংবাদমাধ্যম ও স্থানীয় বাছাইকৃত দর্শকদের সামনে ইংল্যান্ডের প্রথম উন্মুক্ত বা ওপেন ট্রেনিং সেশন করার কথা ছিল। তবে মালামাল চুরির ঝামেলার পাশাপাশি কানসাস সিটির আকাশে কালো মেঘ আর তীব্র ঝড়ের পূর্বাভাস  ইংলিশদের প্রথম দিনের অনুশীলনে নতুন করে বিঘ্ন ঘটিয়েছে। মাঠের বাইরের এই চুরির ধাক্কা সামলে আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হ্যারি কেনরা কেমন পারফর্ম করেন, সেটাই সময়ই বলে দেবে।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর