গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন নেইমার?

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:২০ এএম

বিশ্বকাপ ফুটবলে নিজেদের ষষ্ঠ ট্রফি বা ‘হেক্সা’ মিশন শুরু করার আগেই এক বিরাট পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলো ব্রাজিল শিবিরে। শনিবার মরক্কোর বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সেলেসাওরা। কিন্তু মাঠের বল গড়ানোর আগেই পুরো ব্রাজিলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন দলের প্রধান তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।

শুরুতে ভাবা হয়েছিল ইনজুরি কাটিয়ে তিনি দ্রুতই মাঠে ফিরবেন, কিন্তু এখন লাতিন ও স্প্যানিশ মিডিয়ার বিস্ফোরক দাবি, শুধু মরক্কো ম্যাচ নয়, চোটের ভয়াবহতায় পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন ৩৪ বছর বয়সী এই ফুটবল জাদুকর! আর তাতেই ঘুম উবে গেছে ব্রাজিলের নতুন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির।


বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা ৩ জয়ে ১১ গোল ঠুকে ব্রাজিল দল দুর্দান্ত ফর্মে থাকলেও, সব আলো কেড়ে নিয়েছে নেইমারের এই ইনজুরি নাটক। মূলত বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের পেশিতে চোট পান এই ফরোয়ার্ড।

দলের সাথে উত্তর আমেরিকায় এলেও তিনি এখনও মূল স্কোয়াডের সাথে একটিও পুরোদস্তুর অনুশীলন সেশন করতে পারেননি; একা একা জিমে রিহ্যাব করে যাচ্ছেন।


আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো ম্যাচের ঠিক আগের গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনেও অনুপস্থিত ছিলেন নেইমার।

তবে মাঠের অনুশীলনে না থাকলেও ড্রেসিংরুমের আবহাওয়া চাঙ্গা রাখতে কোচ কার্লো আনচেলত্তির জন্মদিনের কেক কাটার উৎসবে ঠিকই হাজির ছিলেন সান্তোস অধিনায়ক। এই ঘটনা ভক্তদের মনে যেমন আশা জাগাচ্ছে, তেমনই তাঁর ফেরার সুনির্দিষ্ট সময় নিয়ে তৈরি করেছে চরম ধোঁয়াশা।


পরিস্থিতি এখন এতটাই বেগতিক যে, শুরুতে ভাবা হয়েছিল নেইমার শুধু মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটি মিস করবেন। কিন্তু স্প্যানিশ গণমাধ্যম তেলেদেপোর্তের খ্যাতনামা সাংবাদিক নিকো দিয়াজ মেনেন্দেজ এক প্রতিবেদনে জানিয়েছেন, নেইমারের চোটের যা অবস্থা, তাতে গ্রুপ পর্বে ব্রাজিলের তিনটি ম্যাচেই (মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড) তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বললেই চলে!

চিকিৎসকরা যদি অলৌকিকভাবে হাইতি ম্যাচের আগে তাঁকে খেলার সবুজ সংকেত বা মেডিকেল ক্লিয়ারেন্স দিয়েও দেন, তবুও গত কয়েক সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকায় তাঁর ‘ম্যাচ ফিটনেস’ একদম শূন্যের কোঠায়। বিশ্বকাপের মতো মহাযজ্ঞে পুরোপুরি আনফিট কোনো খেলোয়াড়কে নিয়ে জুয়া খেলার ঝুঁকি আনচেলত্তি কোনোভাবেই নেবেন না।


মরক্কোর হুংকার ও ব্রাজিলের অগ্নিপরীক্ষা:
নেইমার-হীন ব্রাজিলকে এবার ‘গ্রুপ সি’-এর প্রথম ম্যাচেই লড়তে হবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও আফ্রিকান সিংহ মরক্কোর বিরুদ্ধে। বাছাইপর্ব ও সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা মরক্কো কিন্তু ব্রাজিলকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না।

ইতিহাস বলছে, বিশ্বকাপের প্রতিটি আসরে খেলা একমাত্র দল ব্রাজিল বরাবরই টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবে মাঠে নামে। এবারও আনচেলত্তির তূণীরে ভিনিসিয়াস, রাফিনহাদের মতো একঝাঁক তরুণ তুর্কি রয়েছে। তবে শেষ পর্যন্ত নেইমারের এই অনুপস্থিতি ব্রাজিলের বিশ্বজয়ের স্বপ্নে বড় ধরণের কুঠারাঘাত করে কিনা, নাকি নেইমারকে ছাড়াই মরক্কোকে পিষে ফেলে হেক্সার দিকে পা বাড়ায় সেলেসাওরা, সেটির জন্য অপেক্ষা করতে হবে বেশ কিছুটা ঘন্টা।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর