নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ, নিহত তিন

আপডেট : ২৪ মে ২০২৬, ০৫:২৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। 

নিহতরা হলেন—ঘুমধুম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, সকালে বিকট শব্দে বিস্ফোরণের পর ওই এলাকায় তিনজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের একটি উদ্ধারকারী দল পাহাড়ি পথ বেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর আড়াইটার দিকে তারা সেখানে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

একাত্তর/এসি
চট্টগ্রামে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই হামলায় পাঁচ বছর বয়সী আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ...
দীর্ঘ সাড়ে তিন মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর লক্ষ্যে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। সোমবার, ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন...
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি জয়ের অন্যতম হট ফেভারিট এবং ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন স্পেন প্রথম ম্যাচেই এক চরম লজ্জাজনক ধাক্কা খেল। সোমবার আটলান্টার মাঠে ফিফা র‍্যাংকিংয়ের ৬৪ নম্বরে থাকা পুচকে আফ্রিকান...
২০২৭ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই ডিসেম্বরের মধ্যেই দেশের সকল স্কুলে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর