প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা কারাগারের ৩৭০ জন কারাক্ষীকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারাভ্যন্তরে কারারক্ষীদের মাঝে টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
গণটিকা কর্মসূচীতে জেলখানার ৩৭০ জন কারারক্ষীকে টিকা প্রদানের পাশাপাশি সকল কারারক্ষীদের টিকার আওতায় হবে বলে জানালেন সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।
আরও পড়ুন: একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বাড়লো
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, টিকা দান কর্মসূচী একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে সকলকে টিকার আওতায় আনা হবে। কুমিল্লায় সম্মিলিতভাবে কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলার সকল ইউনিয়নে তিন লাখ ৪০ হাজার টিকা দেওয়া হবে।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, কুমিল্লায় ১৮ লাখ মানুষ টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। আজকের দিন আগ পর্যন্ত প্রায় সাত লাখ মানুষকে টিকার আওয়ার আনা সম্ভব হয়েছে। আজ গনটিকা কর্মসূচীতে জেলা ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় তিন লাখ ৪০ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে বলে জানান সিভিল সার্জন।
একাত্তর/আরবিএস
