সংবিধান মেনে সময়মতোই হবে নির্বাচন: কাদের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ পিএম

সংবিধান অনুযায়ী সময়মতোই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। 

সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে আওয়ামী লীগ। পরে আলোচনায় অংশ নেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

প্রধান অতিথির বক্তব্য ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি সিরিজ সভা করছে, তারা নাকি আন্দোলন করবে। দেশের মধ্যে আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে’।

তিনি বলেন, ‘নানা ষড়যন্ত্র পেরিয়ে শেখ হাসিনা এগিয়ে চলছেন জাতির পিতার সুখী সমৃদ্ধ দেশ গড়তে। তাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি পিছপা হননি। তারই নেতৃত্বে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। অর্থনীতির প্রতিটি সূচকে মাইলফলক অতিক্রম করেছে’।

কাদের আরো বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এ দেশের এতো উন্নয়ন হয়েছে। দেশের মানুষ ভালো আছেন। শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই বাংলায় আজ সোনালি আকাশ। দারিদ্র্য বিমোচনে বিশ্বে রোল মডেল শেখ হাসিনা’।

আরও পড়ুন: একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও বাড়লো

বিএনপি নির্বাচন এলেই তামাশা শুরু করে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা করেছিল বিএনপি। বহু দলীয় গণতন্ত্রের নামে এই গণতন্ত্রকে নিয়ে তামাশা করছিলো বিএনপি’।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা উল্লেখ করে তিনি বিএনপির কাছে প্রশ্ন রাখেন, ‘আপনাদের কে? পালাতক আসামি? যদি আপনারা পলাতক আসামিকে নেতা বানান, দেশের মানুষ কখনও গণতন্ত্রের নেতা মেনে নেবে না’।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আরও আধুনিক, স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। এজন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয় ত্যাগীদেরই জায়গা করে দিতে হবে’।

এ সময় তিনি আরো উল্লেখ করেন, যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবেন না। ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজানো হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মনে করিয়ে দেন ওবায়দুল কাদের।


একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর