পাখি শিকার করতে গিয়ে শিকারির মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৯:৫৩ এএম

শেরপুরের নকলায় ধানক্ষেত থেকে শাহজাহান (৫০) নামে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহজাহান উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বি‌কে‌লে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির রোপা আমনের ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। প‌রে পু‌লিশ‌কে খবর‌ দেয় তারা। পু‌লিশ সন্ধ্যায় ঘটনাস্থল থে‌কে শাহজাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় মরদেহের পাশে পাখি শিকারের ফাঁদ পাওয়া যায়। 

স্থানীয়রা আরও জানায়, মাঝে মধ্যেই ওই ব্যক্তি পাখি শিকার করতে এখানে আসতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখি শিকারের সময় স্ট্রোক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ ক‌রেন তি‌নি।

নিহতের স্ত্রী হেনা আক্তার ব‌লেন, আমার স্বামী কৃষি শ্রমিক। সে প্রায় সময় বিভিন্ন জায়গাতে মাছ এবং‌ পাখি ধরতে যেত। শনিবার সকাল ১১টার সময় ফাঁদ নিয়ে পাখি শিকার করতে বের হয়। পরে আর বাড়িতে ফিরেনি। রাতে জানতে পারি আমার স্বামী মারা গেছে।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ ব‌লেন, আমরা সন্ধ্যার কিছু আগে স্থানীয় সূত্রে সংবাদ পাই কাজাইকাটা পূর্বপাড়া এলাকায় ধানক্ষেতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা কর‌ছি, তিনি পাখি শিকার করতে এসে স্ট্রোক করতে পা‌রেন। আমরা মরদেহটি থানা হেফাজতে নিয়ে এসেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


একাত্তর/এসজে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর