ঢাবির মেডিক্যাল সেন্টারে করোনার টিকাদান শুরু

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৩:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিক্যাল সেন্টার, শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিক্যাল সেন্টারে করোনা টিকা দান শুরু হয়েছে। 

সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে মেডিক্যাল সেন্টারে অস্থায়ী টিকাদান ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। 

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা স্বাচ্ছন্দ্যে, নির্ভেজালভাবে সএখানে এসে টিকা নিতে পারবেন এবং দ্রুততম সময়ে টিকা কার্যক্রমের আওতায় আসতে পারবে। যত দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পারবো, তত দ্রুত আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবো। 

তিনি বলেন, যারা এক ডোজ অন্য জায়গায় নিয়েছেন, দ্বিতীয় ডোজ যেন এখানে নিতে পারেন, যাতে করে শিক্ষার্থীদের আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে না হয়- সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা যদি ডাটাবেজ তৈরি করে তাদের পাঠাই, তাহলে শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ এখান থেকে নিতে পারবেন। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই সেবা গ্রহণ করে সুরক্ষা পাবে এবং আমরা সবাই আবার সশরীরে ক্লাসে ফিরতে পারবো।

আরও পড়ুন: নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: দুইজনের যাবজ্জীবন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিক্যাল সেন্টারের পরিচালকসহ আরও অনেকে। 


একাত্তর/এসি

সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন,কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় সম্পৃক্ত করা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্য যৌথ অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যই ছিলো সম্প্রতি...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর