দেশে আসছে আরও ১৮ লাখ ফাইজার টিকা

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০২:০৫ পিএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাশের সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় যুক্তরাষ্ট্র থেকে দুই চালানে আরও ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা দেশে আসবে আজ। এ নিয়ে পৃথক তিন চালানে মোট ২৫ লাখ টিকা দেশে আসার কথা রয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের করোনা টিকা দেশে এসেছে। আজও আলাদা দুই চালানে আসবে বাকি ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা।

মাইদুল ইসলাম বলেন, আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় আসবে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা। সবশেষ রাত ১১টা ২০ মিনিটে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুদিনে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: তালেবানদের মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন মুফতি ইব্রাহীম

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে আসে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে দেশের ২০ ভাগ এবং পর্যায়ক্রমে ৪০ ভাগ মানুষ টিকা পাবে।


একাত্তর/এসএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর