তালেবান মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন মুফতি ইব্রাহীম

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৯:২১ পিএম

তালেবানরা ক্ষমতায় এলে মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন বিভিন্ন মাধ্যমে বিতর্কিত সব মন্তব্য করা বক্তা মুফতি কাজী ইব্রাহীম। পুলিশি জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন তিনি। সাথে আরও জানিয়েছেন, আধ্যাত্মিক জগতে রয়েছে তার অবাধ বিচরণ, স্বপ্নে তিনি অনেক তথ্য পান।

বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অনেক দালাল বা এজেন্ট রয়েছে- মর্মে যে বক্তব্য মুফতি কাজী ইব্রাহীম প্রচার করেছেন, সেটিও তিনি জেনেছেন স্বপ্নে পাওয়া এক নোটিশে। তবে সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করা উচিত হয়নি বলেও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মুফতি ইব্রাহিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৮ সেপ্টেম্বর ভোরে মোহাম্মদপুর লালমাটিয়া জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি ইব্রাহীমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন জেড এম রানা নামের এক ব্যক্তি। আর সামাজিক মাধ্যমে ‘উগ্র’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের মামলায় ২৯ সেপ্টেম্বর কাজী ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর আদালত। পরে এ ধর্মীয় বক্তাকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হলে গত শনিবার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কাজী ইব্রাহিমকে হেফাজতে নেওয়া হয়। তখন তিনি সব উদ্ভট ও বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়েছেন। তিনি বিভিন্ন সময় যা যা বলেছেন, সবই নাকি স্বপ্নে দেখেছেন। তিনি। তার রয়েছে ধর্মীয় বিষয়ে অগাধ পাণ্ডিত্য। কিন্তু তিনি হরহামেশা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়েই বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। যদিও তার এসব বিষয়ে কোনো গভীরতা নেই।

আরও পড়ুন: পুলিশের পোশাকে ছিনতাই, পুলিশের হাতে আটক

তালেবানরা ক্ষমতায় এলে মন্ত্রী হবেন- কাজী ইব্রাহীমের এমন উদ্ভট স্বপ্ন সম্পর্কে হারুন অর রশীদ বলেন, তিনি বলেছেন, তিনি নাকি স্বপ্নে দেখেছেন তালেবানরা ক্ষমতায় আসবে। সেটি নাকি সত্যিও হয়েছে। তিনি মন্ত্রিত্বও পাবেন। এমন সব তথ্য তিনি পেয়েছেন স্বপ্নযোগে।

তিনি বলেন, কাজী ইব্রাহীমের দাবি ছিল, করোনা টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। কোরআন হাদিসের আলোকে যারা কথা বলে না, তারা হিন্দুস্তানি দালাল, তারা ‘র’-এর দালাল। তিনি বিভিন্ন উদ্ভট, বিভ্রান্তিকর তথ্য তিনি ছড়িয়েছেন সামাজিক মাধ্যমে। মসজিদের খুতবায়, বিভিন্ন মাহফিলেও এসব বলে তিনি মানুষকে বিভ্রান্ত করেছেন।  


একাত্তর/এসএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর