পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত তিন শতাধিক

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০২:১৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাঁচ দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ। ভূমিকম্পে দালান ধসের কারণে এ হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বেলুচিস্তানের হারানি জেলার কাছে আঘাত হানে এবং এর গভীরতা ছিল মাটির ১৫ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত হয় একাধিক ছবি ও ভিডিও। ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর বেলুচিস্তানের রাজধানী কোয়েটার রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি জানিয়েছেন, সহায়তা এবং মানুষকে নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। 

গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে বলে জানান বেলুচ স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু।  

ভূমিকম্পের কেন্দ্র হারানি অঞ্চলের কাছাকাছি হওয়ায় এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। 

২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আজাদ জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প আঘাত হানলে ৩৮ জনের মৃত্যু হয় এবং আহত হন শতাধিক মানুষ। 


একাত্তর/আরবিএস 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর