শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধন

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০২:২৪ পিএম

দেশজুড়ে পরীক্ষামূলকভাবে শিশুদের ফাইজার টিকাদান কর্মসূচি উদ্ভোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীকে টিকা দেয়ার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

জানা গেছে, জেলা শহ‌রের সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী‌, সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় আগামী ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। 

আরও পড়ুন: নভেম্বরে কোভ্যাক্সের আওতায় আরও টিকা পাঠাবে জাপান

এখন পর্যন্ত চুড়ান্ত হয়েছে দেশে প্রায় এক কোটি ১২ থেকে ১৭ বছরের শিশুদের ফাইজার টিকা দেয়া হবে।

বুধবার (১৩ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, বৃহস্পতিবার থেকে ঢাকার কিছু কেন্দ্রে স্বল্প পরিসরে ও ঢাকার বাইরে মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। 


একাত্তর/এসজে
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর