মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে। মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহার আগে একাধিকবার একদিনে লেনদেনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে।

মে মাসে সব মিলে ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে নগদের মাধ্যমে। এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। সে সময় গ্রাহকেরা নগদের মাধ্যমে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকার লেনদেন করেছিলেন। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে গ্রাহকেরা ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছেন। সর্বশেষ ছয় মাসের ভেতর অন্তত চার মাসেই আগের লেনদেনের রেকর্ডগুলো নতুন করে লিখেছে নগদ।

শেষ হওয়া এই মাসেই ঈদুল আযহার সপ্তাহে অন্তত দুইবার দিনে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি। শুধু ২৪ মে নগদের মাধ্যমে লেনদেন হয় দুই হাজার ১৬২ কোটি টাকা। একদিন বিরতি দিয়ে ২৬ মে লেনদেন হয় দুই হাজার ১৭৭ কোটি টাকা। এর আগে ২০ মে লেনদেন হয় দুই হাজার ১০৫ কোটি টাকা।

মূলত ঈদের মাসে মানুষের লেনদেন সংক্রান্ত প্রয়োজন অনেক বৃদ্ধি পায়। ফলে এই সময়ে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, বিদেশ থেকে রেমিট্যান্স আসা, মোবাইল রিচার্জ করা, সেবা প্রতিষ্ঠানের বিল প্রদান এবং কেনাকাটার পেমেন্টসহ এমন নানান কাজে গ্রাহকেরা আগের চেয়ে বেশি নগদের ওপর নির্ভর করেছেন। তাছাড়া এই মাসেই সরকারি ভাতা এবং আর্থিক সুবিধাও বিতরণের অন্যতম প্রধান মাধ্যম ছিল নগদ। সে কারণে নগদ মানুষের ভালোবাসার এতোটা কাছে পৌঁছে যেতে পেরেছে।

নগদের মাধ্যমে লেনদেনের এমন ইতিবাচক ধারার বিষয়ে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের এমনকিছু সেবা আছে যা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে। নগদে যেহেতু খরচ কম, আমাদের দেশের সাধারণ মানুষের কাছে নগদ অনেক জনপ্রিয়। কারণ এক হাজার টাকা ক্যাশ আউট করলে এখানে সাড়ে ছয় টাকা খরচ কম হয়। আমাদের দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনো সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অন্যান্য সার্ভিস যেমন সেন্ড মানি ফ্রি এবং নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকের সবচেয়ে বেশি লাভ হয়। ফলে নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থা বাড়ার ফলেই দিন দিন নিজেদের রেকর্ডগুলো নতুন করে লিখতে পারছে নগদ। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। 

এর বাইরে নগদের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে গ্রাহকদের লেনদেনের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করাও গ্রাহক আস্থা অর্জনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, নগদ শুরু থেকেই মানুষের জন্য লেনদেনের বিভিন্ন সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করেছে। এর ফলে লেনদেনে গতি এসেছে এবং গ্রামীণ অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে। প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে থাকা কোটি কোটি মানুষকে আর্থিক লেনদেনে সম্পৃক্ত করার মাধ্যমে ক্যাশলেস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নগদ।

আরবিএস
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে...
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ তাদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন হয়েছে।
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
ডাক অধিদপ্তর দায়িত্ব গ্রহণ করার পর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দৈনিক লেনদেন প্রায় ১০০ কোটি টাকা বেড়েছে।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর