লেবাননে বিক্ষোভ মিছিলে গুলিতে নিহত ছয়, আহত ৩০

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২:৩১ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে এক বিক্ষোভ মিছিলে গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৩০ জন। বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্নাইপার বন্দুকধারীরা এই হামলা চালায়।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ২০২০ সালে বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে নেতৃত্ব দেওয়া বিচারককে অপসারণের দাবিতে এ বিক্ষোভ দেখায় শিয়াপন্থী রাজনৈতিক দল হিজবুল্লাহ ও এর মিত্র শিয়া আমাল মুভমেন্টের সমর্থকরা।  

লেবাননের সেনাবাহিনীর বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৈরুতের পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বন্দুকধারীদের খুঁজে বের করতে সেনা মোতায়েন করা হয়েছে। রাস্তায় কোনো বন্দুকধারীকে দেখলেই তাকে গুলি করা হবে বলেও সতর্ক করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বন্দুকধারী এবং স্নাইপাররা বিক্ষোভকারীদের মাথায় গুলি করেছে। আকাশে ছোড়া হয়েছে বি-৭ রকেটও। গত ১০ বছরের মধ্যে এটিই লেবাননের সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

এদিকে হিজবুল্লাহ এবং আমাল গ্রুপ এক যৌথ বিবৃতিতে জানায়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে একাধিক ভবনের ছাদে অবস্থান নেওয়া স্নাইপাররা। সেখান থেকে গুলি চালানো হয়। দেশকে ইচ্ছাকৃতভাবে সংকটে টেনে নামাতেই সশস্ত্র এবং সংগঠিত গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: কৈলাসে ফিরছেন দেবী দুর্গা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন মুখোশধারী বন্দুক হাতে রাস্তায় নেমে আসে। এবং একে-৪৭ রাইফেল দিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে গত বছর অগাস্টে বৈরুত বন্দরের রাসায়নিকের গুদামে বিস্ফোরণে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার তদন্তে নামেন লেবাননের বিচারক তারেক বিতার। কিন্তু বিতারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তোলে হিজবুল্লাহ। সে কারণেই এই বিরোধিতা।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর