নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ভারত

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:১০ এএম

প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠা নেপাল সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়ে কঠিন লড়াইয়ে হেরে গেছে। ফলে ভারত অষ্টমবারের মতো জয় পেয়েছে। নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ভারত। গত আসরে মালদ্বীপের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল ভারত।

প্রথমার্ধে নিজেদের জাল অক্ষতই রেখেছিল নেপাল। যদিও ভারত একের পর এক আক্রমণ করে গেছে। দ্বিতীয়ার্ধে তাই মরিয়া হয়ে ঝাঁপানোই স্বাভাবিক ভারতের। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয়েই সাফের শিরোপা নিজেদের করে নেয় ভারত। দলের পক্ষে একটি করে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রি, সুরেশ সিং ও সাহাল আব্দুল সামাদ।

শনিবার (১৬ অক্টোবর) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে সাফের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। আর এই জয়ে ২০১৫ সালের পর প্রথমবারের মতো সাফের চ্যাম্পিয়ন হলো ভারত।

আরও পড়ুন: কোহলিদের নতুন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ই

ভারত এর আগে সাফ চ্যাম্পিয়ন হয়: ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। রানার্স হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে।


একাত্তর/আরএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর