স্কুলের শিক্ষার্থীদের তালিকা তৈরি হলেই টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৯:৩৩ পিএম

শিগগিরই স্কুল শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু হবে এবং তালিকা হলেই তাদের করোনার টিকা দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানিয়েছেন, এই তালিকা শিক্ষা অধিদপ্তর থেকে আইসিটি বিভাগ প্রস্তুত করবে।সেই তালিকার পেলেই ১২ থেকে ১৭ বছর শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার অভাব নেই। ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, চলতি মাসেও তিন কোটি টিকা দেওয়া হবে। বিশ্বের অন্য দেশে বসবাসরত বাঙালিরাও ভ্যাকসিন পাবেন।

আরও পড়ুন: কুমিল্লায় হামলার তদন্তে আরো দুদিন সময় নিলো কমিটি

সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, হিন্দুদের ওপর হামলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকার পতনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। মন্দির ভাঙা তাদের প্রধান উদ্দেশ্য নয়, সরকারের অবস্থান নড়বড়ে করে দেওয়াটাই প্রধান উদ্দেশ্য। একাত্তরে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে তারাই এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

মন্ত্রী বলেন, অন্য দেশের তুলনায় করোনা প্রতিরোধে এগিয়ে আছে বাংলাদেশ। সবার অক্লান্ত পরিশ্রমের ফলেই তা সম্ভব হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। দেশের কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম প্রমুখ।

একাত্তর/এসি

ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারাদেশে তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে বিশেষ অভিনন্দন জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান...
দেশব্যাপী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে এক শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর