মন্দিরে হামলার ভিডিও দেখে আরো তিন গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০২:২০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাংচুর ও আগুনের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় চারটি মামলায় এখন পর্যন্ত ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শনাক্তদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের মিজানুর রহমান ও গনিপুরের নুর নবী। 

এছাড়া একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, বাকি দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়াও পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি শহিদুল বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের চিহ্নিত করে অভিযান চারিয়ে তাদের গ্রেপ্তার করি। 

পূজামণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত চারটি মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়া যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এই ঘটনার জেরে চাঁদপুরে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন মারা যায়। এই ঘটনার জেরে দু’দিন পর নোয়াখালীতে বিভিন্ন পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। এ সময় একজন নিহত হন।


একাত্তর/এসএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর