বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন করবে শাওমি

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১০:০৯ পিএম

এক কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে স্মার্টফোন তৈরি করবে শাওমি। এরই মধ্যে গাজীপুরে কারখানা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। যেখান থেকে প্রতিবছর প্রায় ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন হবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 

প্রায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের বিশাল জায়গা নিয়ে গাজীপুরে তৈরি হচ্ছে শাওমি বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা। প্রথমবারের মতো দেশেই স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

১০ জনের বেশি গ্লোবাল এক্সপার্টকে সাথে নিয়ে শাওমির এই কারখানা তৈরি হবে। যেখানে তিন হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। তাই নতুন শাওমি স্মার্টফোনের প্রতিটি ধাপেই ফুটে উঠবে বাংলাদেশের ছবি। এমন কথাই জানালেন শাওমির কান্ট্রি ডিরেক্টর জিয়া উদ্দিন। 

আরও পড়ুন: নাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের, সিদ্ধান্ত আগামী সপ্তাহে

অনুষ্ঠানে বাংলাদেশকে প্রযুক্তি পণ্য উৎপাদনের বড় উৎসে পরিণত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এদিকে, দেশের মেধাবী ছাত্রছাত্রীদের গবেষণার সুযোগ সৃষ্টিতে শাওমিকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ।

শাওমি জানায়, আপাতত বাংলাদেশে তৈরি স্মার্ট সু রপ্তানি করছে তারা। এরপরই মোবাইল হ্যান্ডসেটও রপ্তানি করবে। 


একাত্তর/এসজে

ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিয়ে এসেছে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন । শনিবার থেকে শুরু হয়ে ঈদুল আজহার দিন পর্যন্ত চলবে এই...
ইরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই চুক্তিটি ২০১৫ সালের ‘জেসিপিওএ’ চুক্তির চেয়েও অনেক বেশি কার্যকর ও...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর