শিক্ষকের বহিষ্কারের দাবীতে এবার প্রকাশ্যে বিষপান

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৯:১৯ পিএম

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আবারও আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সেখানে বক্তব্য দেওয়াকালে প্রকাশ্যে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রফিকুল ইসলাম শামীম নামের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। 

রোববার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। বিষপানের চেষ্টা করার সাথে সাথেই শিক্ষার্থীরা তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যান।

আন্দোলনরত এক শিক্ষার্থী তানভীর হোসেন একাত্তরকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন রফিকুল ইসলাম শামীম। এ সময় হঠাৎ পকেট থেকে বিষের বোতল বের করে সবার সামনে পান করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার সোহেল রানা একাত্তরকে জানান, রফিকুল ইসলামকে ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে গত শুক্রবার রাত থেকে দ্বিতীয় দফায় আবারও আন্দোলন ও আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিন্ডিকেট সভায় কোনও সিদ্ধান্ত না নেওয়ায় দ্বিতীয় দফায় আবারও অনশনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের বিষয়ে আজ রাতের ভেতর সিদ্ধান্ত গ্রহণের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।


একাত্তর/এআর

এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর