একদিনে করোনায় ছয় মৃত্যু, নতুন রোগী ২৭৬

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০:০১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৩৪ জনে। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন। 

আজ ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু হয়নি। এ সময় চট্টগ্রাম বিভাগে দুইজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো দক্ষিণ আফ্রিকা

এসময় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এনিয়ে মৃত মোট পুরুষের সংখ্যা ১৭ হাজার ৮২৪ জন ও মৃত মোট নারীর সংখ্যা ১০ হাজার ১০ জন। 

মৃতদের মধ্যে সবাই সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 

বয়সভিত্তিক বিবেচনায় মৃতদের মধ্যে ৫১-৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুইজন, ৬১-৭০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৭১-৮০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুইজন। 


একাত্তর/আরএইচ

রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (সচিব) নিলুফার আহমেদের মা তাজুন্নেছা আহমেদ মৃত্যুবরণ করেছেন।
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড়োসড়ো এক নাটকের জন্ম দিয়েছিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে ও ফিফাকে দেওয়া চাপের মুখে...
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।
নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে উল্লাসে মাতে স্প্যানিশরা। আর এই হারের মধ্য...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর